• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ইটভাটা উচ্ছেদের দাবিতে ছাত্র-শিক্ষকের মানববন্ধন

ইটভাটা উচ্ছেদের দাবিতে
ছাত্র-শিক্ষকের মানববন্ধন

# নিজস্ব প্রতিবেদক :-
একটি ইটভাটা আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবেশের মারাত্মক ক্ষতিসাধন করে চলেছেন। সেটি বন্ধের দাবিতে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক ও এলাকাবাসী মানববন্ধন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন।
নিকলীর কুর্শা এলাকায় ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের পাশে সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপাতি ইমরুল হক প্রায় এক যুগ আগে একটি ইটভাটা স্থাপন করেছেন বলে অভিযোগ উঠেছে। এটি বন্ধের দাবিতে ছাত্র-শিক্ষক ও এলাকাবাসী আজ ২২ সেপ্টেম্বর রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে মানববন্ধন করেছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকার ইবনে তাইমিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মো. নাসির উদ্দিন রুবেল, নিকলী সচেতন ছাত্র সমাজের প্রতিনিধি জানায়েদ সাকী ও মাদ্রাসা ছাত্র হোসাইন আহমেদ অসীম।
বক্তাগণ বলেন, কুর্শা এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি কিন্ডারগার্টেন স্কুল ও তিনটি মাদ্রাসা রয়েছে। অথচ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর ৮(৩) ধারা অমান্য করে নিকলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরুল হক এসব শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ থেকে ১৫০ মিটার দূত্বের মধ্যে প্রায় এক যুগ আগে ‘মেসার্স কামাল ব্রিকস’ নামে একটি ইটভাটা স্থাপন করেছেন। আর দুটি মাদ্রাসার জায়গা দলখ করে ভাটায় লরি যাতায়াতের রাস্তা নির্মাণ করেছেন। ইট ভাটার দূষিত ধোয়া আর ধুলাবালিতে পরিবেশ দূষিত হচ্ছে। ছাত্র-শিক্ষক ও এলাকাবাসী সর্দি, কাশি এবং শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছেন। এলাকার দুই ফসলি জমি এবং গাছপালার ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে। এত বছর প্রতিবাদ করলেও ক্ষমতার দাপটে ইটভাটা চালিয়ে গেছেন। বক্তাগণ অবিলম্বে ভাটাটি বন্ধের দাবি জানিয়েছেন। শেষে এই দাবিতে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা, বন ও পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাক বরাবরে স্মারকলিপি দিয়েছেন। তবে ইটভাটার বিষয়ে কথা বলার জন্য মালিক ইমরুল হকের মোবাইলে একাধিকবার রিং দিলেও সেটি বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *