• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

পদত্যাগের চাপে স্ট্রোক পুনর্বহাল দাবিতে বিক্ষোভ

পদত্যাগের চাপে স্ট্রোক
পুনর্বহাল দাবিতে বিক্ষোভ

# নিজস্ব প্রতিবেদক :-
ক্রমাগত পদত্যাগের চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৪ সেপ্টেম্বর বুধবার হাসপাতালে ভর্তি হয়েছেন কিশোরগঞ্জ শহরের আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক। সহকারী প্রধান শিক্ষক হুমায়ুন কবীরকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করা হয়েছে। প্রধান শিক্ষককে পুনর্বহাল ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে রোববার দুপুরে ম্যানেজিং কমিটির কতিপয় সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন।
এসময় ম্যানেজিং কমিটির সদস্য রিপেল হাসান ও আজহারুল ইসলাম বলেন, বিদ্যালয়ের একটি কুচক্রি মহল প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির বানোয়াট অভিযোগ এনেছে। তাঁরা আবু বকর সিদ্দিককে প্রধান শিক্ষক পদে পুনর্বহালের দাবি জানিয়েছেন। সেই সাথে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবীর যোগ্যতা ছাড়া ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়েছেন বিধায় তাঁকে অপসারণের দাবি জানিয়েছেন। এসময় শিক্ষার্থীরাও বার বার আবু বকর সিদ্দিককে তাঁর চেয়ারে পুনর্বহালের শ্লোগান দিতে থাকে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কাজী মহুয়া মমতাজ বার বার শিক্ষার্থীদের নিবৃত্ত করার চেষ্টা করেন। অবশেষে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বিদ্যালয়ের ১০ জন প্রতিনিধির সাথে আলাদা বৈঠক করেন। তিনি আগামী ১৫ কার্য দিবসের মধ্যে বিষয়টির তদন্ত শেষ করে সমাধানের আশাস দিলে কর্মসূচীর সমাপ্তি হয়। প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক এখনও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তবে এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. মো. হেলাল উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *