• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক যুবতী নিহত

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক যুবতী নিহত হয়েছে। ৮ সেপ্টেম্বর রোববার সকাল পৌনে ৯টায় ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এ ঘটনা ঘটে। নিহত যুবতীর গায়ে পেস্ট কালার সালোয়ার ও যুবকের গায়ে নীল রঙ্গের চেক লুঙ্গি ও পিং কালার গেঞ্জি ছিল।
এ বিষয়ে ভৈরব বাজার নদী ফায়ার স্টেশন অফিসার রাকীব উদ্দিন ভূঁইয়া বলেন, সকাল পৌনে ৯টার দিকে আমরা স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পৌর শহরের বঙ্গবন্ধু সরণি সড়কের মাথা এলাকায় রেললাইনে ২৯নং ব্রীজে যায়। অজ্ঞাত যুবক ও যুবতী রেললাইনের পাশে পড়ে থাকতে দেখি। নারীটি খণ্ড বিখণ্ড মৃত অবস্থায় পড়েছিল। আর যুবকটি মূমুর্ষু আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহত যুবকটিকেও কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। পরে রেলওয়ে থানা পুলিশের নিকট মরদেহ দুটি হস্তান্তর করি। এ বিষয়ে তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যুবক যুবতী দুজন রেলের উপরে হাঁটাহাঁটি করছিল। ট্রেনের ধাক্কায় তারা দুজন মৃত্যুবরণ করতে পারে।
ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) আলীম হোসেন সিকদার বলেন, অজ্ঞাত দুজনের মরদেহ থানায় রয়েছে। লাশ দুটির পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে খবর দেয়া হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ দুটি কিশোরগঞ্জ মর্গে পাঠানো হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *