• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

নবীনগরে সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপুকে হত্যা ও তার বাড়ি পুড়িয়ে দেয়ার হুমকী!

নবীনগরে সাংবাদিক গৌরাঙ্গ
দেবনাথ অপুকে হত্যা ও তার
বাড়ি পুড়িয়ে দেয়ার হুমকী!

# মিঠু সূত্রধর পলাশ :-
প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রতিবেদক গৌরাঙ্গ দেবনাথ অপুকে টুকরো টুকরো করে হত্যা করাসহ তার বাড়ি পুড়িয়ে দেয়া হবে বলে হুমকী দেয়া হয়েছে। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে সাংবাদিক অপুর মোবাইলে কল করে অজ্ঞাতনামা এক ব্যক্তি এই হুমকী দেন। এ ঘটনার পর তিনি (অপু) জীবনের নিরাপত্তা চেয়ে ৪ সেপ্টেম্বর বুধবার নবীনগর থানায় জিডি (নম্বর-১৮৯) করেন।
নবীনগর থানার ওসি আফজাল হোসেন জিডির সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় আমরা জিডি গ্রহণ করেছি। পুলিশের একজন কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।
গৌরাঙ্গ দেবনাথ অপু ঘটনার বর্ণনা দিয়ে জানান, মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তার মোবাইল নম্বরে ১২৩৪ এমন চার সংখ্যার (সম্ভবত ইন্টারনেট নম্বর) নম্বর থেকে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তাকে হত্যা ও তার নাথবাড়িটি পুড়িয়ে দেয়ার হুমকী দিয়ে বলা হয়, মালুয়ানের (হিন্দু) বাচ্চা, তুই বেশী বাইরা গেছস, নিজেরে অনেক বড় সাংবাদিক মনে করস? যা খুশী তাই লিখস? তোরে যেখানে পাওয়া যাইবো, সেখানেই তোর উপর হামলাসহ তোর বাড়ি পুড়াইয়া দেওয়া হইব।
এ ঘটনার পর রাতেই ফেসবুকে স্থানীয় সাংবাদিক ও সুধীমহলকে নিন্দা ও প্রতিবাদের ঝড় তুলতে দেখা যায়।
জেলার পুলিশ সুপার শাখাওয়াত হোসেন বলেন, এ ধরণের ইন্টারনেট নম্বর থেকে আমরা প্রায়ই অনেককে এমন হুমকী দিতে শুনছি। এ হুমকীর বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *