• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

পাপনের নামে আবার মামলা ৯টির পর প্রস্তুত আরও ৫০

পাপনের নামে আবার মামলা
৯টির পর প্রস্তুত আরও ৫০

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের দ্রুত বিচার ট্রাইবুনালে সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক এমপি নাজমুল হাসান পাপনকে প্রধান আসামি করে আরও একটি মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে আরও ১১৬ জনকে। আসামিদের মধ্যে ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভসহ অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন। রোববার দ্রুত বিচার ট্রাইবুনালে মামলাটি দায়ের করেছেন ভৈরবের লক্ষ্মীপুর এলাকার মামুন মিয়া নামে এক ট্রাক চালক। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে জেলায় এ পর্যন্ত ৯টি মামলা হয়েছে। প্রস্তুত হচ্ছে আরও ৫০টি। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট সাজ্জাদুল হক।
দ্রুত বিচার ট্রাইবুনালে দায়ের করা মামলার এজাহারে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বাদীকে লক্ষ্মীপুর এলাকায় কুপিয়ে মারাত্মক জখম করা হয়। শেষ পর্যন্ত ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি হলে তার ডান হাতটি কেটে ফেলা হয়। ট্রাইবুনালের বিচারক পার্থ ভদ্র ভৈরব থানাকে ঘটনার তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন অ্যাডভোকেট সাজ্জাদুল হক। এর আগে ভৈরব থানায় নাজমুল হাসান পাপনকে প্রধান আসামি করে আরও দুটি মামলা হয়েছে। বাজিতপুর থানায় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আফজাল হোসেনকে প্রধান আসামি করে দুটি মামলা হয়েছে। শুক্রবার সদর থানায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৮৮ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। অষ্টগ্রাম ও ইটনা থানায় হয়েছে দুটি মামলা।
অ্যাডভোকেট সাজ্জাদুল হক জানিয়েছেন, এ পর্যন্ত ছয়টি মামলা দায়ের হয়েছে। আরও ৫০টি মামলা প্রস্তুত আছে। তবে সেগুলি আরও যাচাইবাছাই করা হচ্ছে। ক্রমান্বয়ে এসব মামলাও দায়ের করা হবে। এসব মামলার মধ্যে অস্ত্র আইনের মামলাও রয়েছে বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *