• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

শারজাহ বরকতউল্লাহকে পিটিয়ে হত্যা করল আট বাংলাদেশি, গুরুতর আহত দুই ভাই

# মোহাম্মদ খলিলুর রহমান :-
সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে মাত্র ২০ হাজার টাকার দ্বন্দ্বে বরকতউল্লাহ (২৫) নামে এক বাংলাদেশিকে পিটিয়ে ছুরি আঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এই সময় গুরুতর আহত হয় হেদায়েত উল্লাহ ও উবায়দুল্লাহ। তারা দুইজনই নিহতের আপন ভাই। এই হামলায় জড়িত ছিলেন আটজন। তাঁরা সবাই বাংলাদেশের বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের লোক।
সংবাদ মাধ্যম গালফ নিউজ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় পুলিশের কাছে একটি মারামারির ঘটনার তথ্য আসে। ওই সময় তারা জানতে পারে, মারামারিতে একজন মারা গেছেন এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার সঙ্গে জড়িত সবাই বাংলাদেশি। আর মারামারির ঘটনা ঘটেছে শারজাহর শিল্প এলাকায়। এতে ধারালো অস্ত্রও ব্যবহার করা হয়।
এরপর দ্রুত সময়ের মধ্যে টহল পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, মাত্র ৬০০ দিরহামের জন্য (প্রায় ২০ হাজার টাকা) সাতজন মিলে তিন ভাইকে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মেরে রক্তাক্ত করেছে। হামলাকারীরা এই তিন ভাইয়ের কাছে ২০ হাজার টাকা দাবি করেছিল।
প্রথমে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। এরপর এটি সহিংস হামলা রূপ নেয়। এতে এক ভাই মারা যান। আর দুই ভাই গুরুতর আহত হন। তাদের আল কাসেমি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ মাত্র দুই ঘণ্টার মধ্যে অভিযুক্ত মোবারক, জহিরুল ইসলাম, জমসেদ, মনির, ইমন, মইনুদ্দিন ও বাইজিদকে গ্রেপ্তার করে। রুহুল আমিন এখনও পলাতক। বাইজিদ ছাড়া সবার বাড়ি আয়নারগোপ গ্রামে। বাইজিদের বাড়ি বাহেরবালি।
শারজাহ পুলিশ ছয় ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের প্রকৃত কারণও উদ্ঘাটন করতে সমর্থ হয়। এরপর তাঁদের পাবলিক প্রসিকিউটরে হস্তান্তর করা হয়।
শারজাহ পুলিশ জেনারেল কমান্ড জানিয়েছেন, যদি কারও মধ্যে অর্থনৈতিকসহ যেকোনো ধরনের দ্বন্দ্ব থাকে, তাহলে সেটি আইনি উপায়ে সমাধান করতে হবে। তিনি আরও জানিয়েছেন, শারজাহতে বসবাসরত সবার নিরাপত্তা নিশ্চিতে তাঁরা প্রতিজ্ঞাবদ্ধ।
এ ঘটনায় বাজিতপুর আয়নারগোপ গ্রামের স্বজনদের কান্নায় বাতাস ভারী হয়ে উঠেছে। বরকতউল্লাহ আত্মীয় স্বজনদের কান্না কিছুতেই থামানো যাচ্ছে না। তাদের দেখতে আশপাশের মানুষ ওই বাড়িতে ভিড় করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *