• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে সরকারি প্রতিষ্ঠান পরিচালনায় ও সেবার মান তদারকি করছেন সেনাবাহিনী

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালনা নিশ্চিতকল্পে সেনাবাহিনীর বিশেষ তদারকি শুরু করেছে। ২৮ আগস্ট বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের মাধ্যমে এই তদারকি কার্যক্রম শুরু হয়।
জানা যায়, ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লে. কর্ণেল ফারহানা আফরীনের নির্দেশনায় ক্যাপ্টেন মো. রায়হান রেজার নেতৃত্বে ভৈরব উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শনের মাধ্যমে বিশেষ তদারকি কার্যক্রম শুরু করা হয়েছে। ভৈরবের সাধারণ মানুষের সেবার মান উন্নয়নে ও সঠিক সেবা প্রদানে কোন রকম গাফিলতি যেন না থাকে সেই উদ্দেশ্য নিয়েই কাজ করছে সেনাবাহিনীর ভৈরব ক্যাম্প। বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।
এ বিষয়ে ক্যাপ্টেন মো. রায়হান রেজা বলেন, দেশ নানান অস্থিতিশীলতা মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে। আজ আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছি। স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান সম্পর্কে সাধারণ রোগীদের সাথে কথা বলেছি। হাসপাতালের জরুরি বিভাগসহ সকল স্থান পরিদর্শন করা, সেখান থেকে প্রদান করা সেবার মান যাচাই করা হয়েছে। প্রতিটি সেক্টরে কোনোভাবে দুর্নীতির অবকাশ যেন না থাকে তা খতিয়ে দেখা হয়েছে। এ সময় স্বাস্থ্যসেবা নিয়ে চিকিৎসকদের সাথে আলোচনা হয়েছে। তারাও সঠিক সেবা প্রদানে সেনাবাহিনীকে আশ্বস্ত করেছেন। চিকিৎসা নিতে আসা সেবা গ্রহিতারাও সন্তুষ্টি প্রকাশ করেছেন।
ভৈরবের সকল সরকারি প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম পর্যালোচনা এবং সাধারণ মানুষকে সঠিক সেবা প্রদানের বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে সেনাবাহিনীর এই তদারকি অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *