• সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন

থানা কার্যালয়ে চেয়ার টেবিল দিয়ে সহযোগীতা করলেন ভৈরব চেম্বার অব কমার্স

# মিলাদ হোসেন অপু :-
থানা কার্যালয়ে চেয়ার টেবিল দিয়ে সহযোগীতা করলেন ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। ২১ আগস্ট বুধবার সন্ধ্যা ৬টায় অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলামের কাছে টেবিল চেয়ার হস্তান্তর করেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি জাহিদুল হক জাবেদ, পরিচালক আরাফাত ভূইয়া, সৈকত আহমেদ জেমস, তানভির আহমেদ, আরিফ মাহমুদ রুলেক্স, নিজাম উদ্দিন সরকার, হাজি আলাউদ্দিন, মিজানুর রহমান পাটোয়ারী, সহযোগী পরিচালক আব্দুর রউফ, আব্দুর রশিদ, মো. আক্তারুজ্জামানসহ বৈষম্যবিরোধী ছাত্র সমাজ ও সেনাবাহিনীর সদস্যরা।
জানা যায়, ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার পর ওইদিন বিকালে ভৈরব থানা ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভৈরব থানা পুলিশ সদস্যরা কোন রকম প্রাণে বেঁচে পালিয়ে যায়। সেনাবাহিনী সদস্যদের সহযোগীতায় অধিকাংশ অস্ত্র ও গুলা বারুদ ক্যাম্পে নিয়ে যায়। এদিকে থানায় থাকা কিছু অস্ত্র, জব্দকৃত মোটর সাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম লুট করে দুর্বৃত্তরা। থানা কার্যালয়সহ তাদের বাসস্থানে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় তারা। এ ঘটনার পরদিন সকাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থনকারীরা মাইকিং করে থানা থেকে লুট হওয়া সরঞ্জামাধী সংগ্রহ শুরু করে। অপর দিকে ভৈরবের ব্যবসায়ী সমাজ ও বৈষম্যেবিরোধী ছাত্রদের সহযোগীতায় থানা সংস্কার করা হয়। বুধবার ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ৩০টি চেয়ার ও ১০ টেবিল হস্তান্তর করা হয়।
এ বিষয়ে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আল মামুন জানান, সরকার পতনের পর থানা ভাঙচুর করে দুর্বৃত্তরা। এতে দীর্ঘদিন ধরে ভৈরবের আইন শৃঙ্খলার অবনতি হয়ে রয়েছে। থানায় কোন কার্যক্রম করার সুযোগ নেই। ভৈরববাসী যেন দ্রুত সেবা পায় সেজন্য ভৈরব চেম্বারের পক্ষ থেকে সহযোগীতা করা হয়েছে।
এ সময় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি জাহিদুল হক জাবেদ বলেন, ভৈরবের পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। ভৈরবে রাত হলেই চুরি ছিনতাই হচ্ছে। আমরা সহযোগীতা করছি যেন দ্রুত পুলিশ প্রশাসন কাজে ফিরতে পারে। থানার কার্যক্রমে গতি ফেরাতেই আমরা সহযোগীতায় এগিয়ে এসেছি। আমরা দ্রুত সময়ের মধ্যে কমিউনিটি পুলিশ চালু করবো। এসময় তিনি থানা পুলিশের পক্ষ থেকে ভৈরবাসীর সহযোগীতা কামনা করেন।
এসময় বৈষম্যেবিরোধী ছাত্ররা বলেন, দুষ্কৃতিকারীদের হামলায় থানার সকল গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়ে গেছে। ভৈরবের সচেতন মহল ও ছাত্রদের সহযোগীতায় আবার থানা কার্যক্রম চালু হয়েছে। ভৈরব থানায় কোন রকম দুর্নীতি ও অনিয়ম হবে না। থানা চত্বরে কোন অন্যায়কারীকে প্রশ্রয় দেয়া হবে না। একটি সুন্দর ভৈরব গড়ে তুলতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহবান জানায় তারা।
এ সময় ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ৫ আগস্ট দুষ্কৃতিকারীরা ভৈরব থানা ভাঙচুর ও লুটপাট করে আগুন দেয়। দীর্ঘদিন থানা কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে। থানা সংস্কারে ভৈরবের ছাত্রসমাজ ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে সহযোগীতা করছে। আমরা একটি গাড়ি পেয়েছি ভৈরবে কার্যক্রম চালাতে। আরো গাড়ি প্রয়োজন রয়েছে। আমরা মানুষের জানমালের রক্ষার্থে জীবন বাজি রেখে কাজ করে যাবো। এ সময় তিনি কাজের গতি ফেরাতে ভৈরবের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *