# মাহবুবুর রহমান :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে লোকাল বাস ও ঢাকাগামী বিভিন্ন বাস কাউন্টার গুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করেছে এমন অভিযোগ বহুদিন ধরে। এই অভিযোগের প্রেক্ষিতে বুধবার সকালে কটিয়াদী উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী বাস কাউন্টার গুলোতে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।
এসময় কটিয়াদী বাসস্ট্যান্ডের বিভিন্ন বাস কাউন্টার গুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান ও সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. নাইমুর রহমান।
বাস কাউন্টার গুলোকে সরকার নির্ধারিত রেটে যাতে ভাড়া আদায় করা হয় সে ব্যাপারে নির্দেশ প্রধান করা হয়। মনিটরিং কার্যক্রমে সহযোগিতা করেন কটিয়াদী উপজেলার বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, আমরা দেখছি বাস মালিকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে কিনা। অতিরিক্ত ভাড়া আদায়ে প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।