• শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরবে দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট সোমবার সন্ধ্যায় কমলপুর বিএনপির দলীয় কার্যালয়ে এ উপলক্ষ্যে দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিয়াজ মুর্শেদ আঙ্গুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুজিবুর রহমান। এ ছাড়াও অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আরিফুল হক সুজন, পৌর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক সাজ্জাদ হোসেন মামুন, সদস্য সচিব মীর মো. রাজন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮০ সালের আজকের এই দিনে স্বেচ্ছাসেবক দল নামের এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। দেশ আজ স্বাধীন। এই বিজয় সন্ত্রাসীদের বিরুদ্ধে বিজয়। ১৬ বছরের হত্যা, গুম ও স্বৈরাচারীর অপরাধে দেশে এনে শেখ হাসিনাকে বিচার করার জোড় দাবি জানান বক্তারা।
এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি জন্য দোয়া কামনা করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমকে সংসদে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করানোর জন্য নেতাকর্মীদের মাঠে কাজ করার আহ্বান জানান বক্তারা।
দোয়াও মিলাদ মাহফিলে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *