• রবিবার, ০৩ মে ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

অবশেষে শিক্ষকদের বাড়িভাড়া উত্তোলন

অবশেষে শিক্ষকদের
বাড়িভাড়া উত্তোলন

# নিজস্ব প্রতিবেদক :-
অবশেষে শিক্ষকদের ক্ষেত্রে দুই লাখ টাকার খড়গ অপসারণ হলো। কিশোরগঞ্জ শহরের সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের ৬৪ জন শিক্ষক ও ২২ জন কর্মচারীর জুলাই মাসের বাড়ি ভাড়া বাবদ ৯ লাখ ৭৮ হাজার ৬০৬ টাকা এক্সিম ব্যাংক ছাড় করেছে।
বর্তমান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কেউ এখন ব্যাংক থেকে একসঙ্গে দুই লাখ টাকার বেশি তুলতে পারবেন না। সেই নিয়মের খড়গে সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া আটকে গিয়েছিল। কলেজের হিসাব রক্ষক ফরিদ উদ্দিন মুসা জানিয়েছেন, তিনি ১৪ আগস্ট শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বাড়ি ভাড়া বাবদ ৯ লাখ ৭৮ হাজার ৬০৬ টাকার একটি বিল জমা দিয়েছিলেন এক্সিম ব্যাংকের বড়বাজার শাখায়। কিন্তু দুই লাখ টাকার বেশি হওয়ার কারণে সেদিন ব্যাংক থেকে কোন টাকা দেয়নি।
এক্সিম ব্যাংকের ব্যবস্থাপক কেএম শাহীন জানিয়েছেন, এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ১৫ আগস্ট একটি চিঠি এসেছে। তাতে শিক্ষা প্রতিষ্ঠানের বিলের ক্ষেত্রে দুই লাখ টাকার শর্ত কার্যকর থাকবে না বলে জানিয়েছে। ফলে ১৮ আগস্ট রোববার সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়ার পুরো ৯ লাখ ৭৮ হাজার ৬০৬ টাকা উত্তোলন করেছেন বলে জানিয়েছেন হিসাব রক্ষক ফরিদ উদ্দিন মুসা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *