• রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরবে মাদক নির্মূলে বিক্ষোভ ও মানববন্ধন

# নিজস্ব প্রতিবেদক :-
“এসো হাতে হাত ধরি মাদক মুক্ত ভৈরব গড়ি” এই স্লোগানকে সামনে রেখে ভৈরবে চিরতরে মাদক নির্মূলের জন্য বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সর্বস্তরের ছাত্র ও যুব সমাজ। ১৯ আগস্ট সোমবার বিকাল ৫টায় শহরের পৌর কবরস্থানের সামনে মানববন্ধন করেন তারা। এর আগে মাদক চিহ্নিত এলাকা পঞ্চবটিতে মাদকবিরোধী মিছিল করেন ছাত্র ও যুব সমাজ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মুফতি রাফিউজ্জামান, মোহাম্মদ. মামুন, সিদরাতুল রশিদ পিয়াল, আরাফাত ভূইয়া, আজহারুল ইসলাম রিদম। এ ছাড়াও উপস্থিত ছিলেন, ইয়ারফাত পাটোয়ারী, রিয়াদ ইসলাম, জাহিদুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ, অলিউল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত ভৈরবে স্বর্গরাজ্য তৈরী করেছে। দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের কিছু প্রভাবশালী নেতা, পুলিশের কিছু অসাধু কর্মকর্তা ও কিছু সাংবাদিকের শেল্টারে ভৈরবের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে মাদক ব্যবসার সয়লাব করেছে।
এসময় বক্তারা বলেন, ছাত্র যুবকদের আন্দোলনে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের পতন হয়েছে। একটা শহরকে মাদক মুক্ত করতে ছাত্র ও যুব সমাজের ঐক্যতাই যথেষ্ট। বিগত দিনে মানুষ ভয়ে প্রতিবাদ করতে পারেনি। আজ সাধারণ মানুষ জেগে উঠেছে। ভৈরবে দিন দিন চুরি ছিনতাই বেড়েছে। এর মূল কারণ মাদক। বক্তারা মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় নিতে জোর দাবী জানান। মাদক ব্যবসায়ীদের শেল্টার দাতাদের হুশিয়ারী দিয়ে বলেন, মাদক প্রতিরোধে কোন রকম যড়যন্ত্র হলে তাদের ৫ আগস্টের মতো লাল হাত দেখানো হবে।
সব শেষে বক্তারা, পঞ্চাবটির চিহ্নিত মাদক কারবারি সুমি, সাদ্দাম, সোহাগ, রবিন ও রাজনকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে বিচার করে এলাকা থেকে বিতারিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *