• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

নরসিংদীতে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ

# আলমগীর পাঠান, নরসিংদী প্রতিনিধি :-
নরসিংদীতে কোটাবিরোধী আন্দোলনকে ঘীরে গণহত্যা ও গণগ্রেপ্তার, শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবী আদায়ের লক্ষ্যে ছাত্র-জনতার গণমিছিলে বাঁধা দেয় পুলিশ ও ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গঙ্গসংগঠন।
পরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ হয়। এ সময় ডিবি পুলিশ, থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
২ আগস্ট শুক্রবার বিকেল ৩টায় নরসিংদী সদর উপজেলা মোড় এলাকার নরসিংদী প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে আগে থেকে ছাত্রলীগ নরসিংদী উপজেলা মোড় এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয়। পরে দুপুর পৌঁনে তিনটা নাগাদ বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে উপজেলা মোড় এলাকায় প্রবেশ করলে প্রথমেই পুলিশ তাদের বাঁধা দেয়। পরে সেখানে একে একে ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের বাঁধা দিতে গেলে তাদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। পরে দুপুর সাড়ে তিনটা নাগাদ আন্দোলনকারীরা আন্দোলন রেখে অনেকেই আহত হয়ে বিভিন্ন হাসপাতালে গিয়ে ভর্তি হয়। পরে বিকেল পৌঁনে চারটা নাগাদ উপজেলা মোরে পরিস্থিতি স্বাভাবিক লক্ষ্য করা যায়।
নরসিংদী মডেল থানার ওসি তানভীর জানান, বিষয়টি পুরোপুরি আমার নলেজে নাই। খোঁজ নিয়ে দেখছি।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কে.এম শহিদুল ইসলাম সোহাগের সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি মাধবদীর সাইডে আছি, সংঘর্ষের কোন খবর আমরা পাইনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *