• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

বাজিতপুরে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচি পালন

# মোহাম্মদ খলিলুর রহমান :-
সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় আনসার ও ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান-২০২৪ কর্মসূচি পালিত হয়েছে। ৩১ জুলাই বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা আনসার ভিডিপি কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা-পরিচালক ও কিশোরগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট শুভ্র চৌধুরীর নির্দেশনায় বৃক্ষরোপণ অভিযান সফল করতে শতাধিক দেশীয় ফলজ, বনজ ও ভেষজ গাছ রোপন করেছে বাজিতপুর আনসার বাহিনী।
বাজিতপুর আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আলম এর সভাপতিত্বে বৃক্ষরোপণ অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার ফারদিন বিন এনাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান গুলনাহার ফারুক।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশিক্ষক রেহানা সিকদার, দলনেত্রী নাদিরা ইয়াসমিন শান্তা, পৌরসভা ৪নং ওয়ার্ড ভিডিপি দলনেতা জুবায়ের আহমেদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভাতাভোগী দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আলম বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ফলজ, ভেষজ, বনজ ও ঔষধি গাছের ভূমিকা অপরিসীম। বর্তমান সময়ের হঠাৎ প্রচণ্ড গরম এবং হঠাৎ ভারী বৃষ্টি এবং অন্যান্য দুর্যোগ মোকাবেলায় পরিবেশের ভারসাম্য রক্ষার সহায়ক হিসেবে আমরা বাজিতপুরে শতাধিক চারা গাছ রোপণ করেছি। যাতে করে উদ্ভিদকুল, প্রাণিকুল এবং সর্বোপরি বাসযোগ্য পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভবপর হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *