• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে ‘মার্চ ফর জাস্টিস’ আদালত প্রাঙ্গনে বিক্ষোভ

কিশোরগঞ্জে ‘মার্চ ফর জাস্টিস’
আদালত প্রাঙ্গনে বিক্ষোভ

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচীর অংশ হিসেবে আদালত প্রাঙ্গনে অবস্থান গ্রহণ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। ৩১ জুলাই বুধবার সংগঠনের নেতাকর্মীরা শহরের কয়েকটি পয়েন্টে জড়ো হয়ে দুপুরের দিকে মিছিল নিয়ে প্রথমে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ৯ দফা দাবির পক্ষে কিছুক্ষণ শ্লোগান দেন। এরপর মিছিল করে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে গিয়ে অবস্থান গ্রহণ করেন। এসময় তারা জাতীয় পতাকা বহন করেন এবং কয়েকজনের মাথায় লাল ফিতা ও জাতীয় পতাকার ফিতা বাঁধা দেখা গেছে।
আদালত প্রাঙ্গনে বক্তৃতা করেন সংগঠনের অন্যতম সমন্বয়ক ইকরাম হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর মোল্লা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতা সাজ্জাদুল হক, এএম হিলালী ও শওকত কবীর খোকন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকারের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ তাদের ঘিরে রাখে। বিক্ষোভ চলাকালে এক পর্যায়ে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বিপিএম, পিপিএম (বার) সেখানে উপস্থিত হন। তখন তড়িঘড়ি সমাবেশ শেষ করে বিক্ষোভকারীরা পার্শ্ববর্তী সদর হাসপাতালে ঢুকে যায়। পেছন পেছন পুলিশ গেলে ছাত্রীরা ছাড়া ছাত্ররা দৌড়ে হাসপাতালের ভেতর ঢুকে যান। তখন বেশ কিছু সময় সেখানে পুলিশ অবস্থান গ্রহণ করলেও আন্দোলনকারীদের কেউ বাইরে আসেননি। পরে পুলিশ চলে যায়।
সংগঠনের অপর সমন্বয়ক অভি চৌধুরী জানিয়েছেন, মূল কর্মসূচী শেষ করে চলে আসার পর কয়েকজন বিচ্ছিন্নভাবে আদালত চত্বরে গিয়ে শ্লোগান দিলে পুলিশ পাঁচজনকে আটক করলেও পরে ছেড়ে দিয়েছে। এদিকে সদর থানার ওসি মো. গোলাম মোস্তফা কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *