• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্তে স্বাগত মুক্তিযোদ্ধাদের

জামায়াত-শিবির নিষিদ্ধের
সিদ্ধান্তে স্বাগত মুক্তিযোদ্ধাদের

# নিজস্ব প্রতিবেদক :-
জামায়াত-শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কিশোরগঞ্জের কয়েকজন বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তান। জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান, স্পেশাল পিপি বীরমুক্তিযোদ্ধা এমএ আফজল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, সাবেক দুই ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান ও বাছির উদ্দিন ফারুকী, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নাসির উদ্দিন ফারুকী, আমরা একাত্তরের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অশোক সরকার, শহীদের সন্তান আক্তারুজ্জামান রিপন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁরা বলেন, স্বাধীনতা বিরোধী চন্তান্ত মোকাবেলার জন্য এই সিদ্ধান্তটি আরও আগেই নেওয়া উচিত ছিল। বিলম্বে হলেও এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করায় তাঁরা সরকারকে অভিনন্দন জানিয়েছেন এবং দ্রুততম সময়ের মধ্যে সিদ্ধান্ত কার্যকর করার আহবান জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *