• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরব রেলওয়ে স্কুলে ম্যানেজিং কমিটির মনোনয়ন নিয়ে অনিয়মের অভিযোগ

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে স্বাক্ষর জাল করে মনোনয়ন পত্র দাখিলে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ভৈরব উপজেলা একাডেমিক সুপার ভাইজার ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার স্বপ্না বেগম এর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন অভিভাবক প্রতিনিধি ও পৌর আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রবিন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভৈরবের বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন আগামী ১৩ আগস্ট অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রতিনিধি নাজমুল হাসানের মনোনয়ন পত্রটি জাল স্বাক্ষর করে জমা নেয়া হয়েছে। নাজমুল হাসান বাংলাদেশ রেলওয়ে ভৈরব বাজার ঘাটের উপসহকারী প্রকৌশলী। তিনি ১৪ জুলাই থেকে অফিসিয়াল সফরে চীন অবস্থান করছেন। তিনি ফিরবেন ২৪ আগস্ট। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন স্বাক্ষরটি জাল করেছেন বলে অভিযোগপত্র থেকে জানা যায়।
এ বিষয়ে জসিম উদ্দিন রবিন জানান, ২২ জুলাই মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। শুরু থেকে প্রধান শিক্ষকের নেতৃত্বে সাবেক কমিটির কয়েকজন মিলে মনোনয়নপত্র বিক্রির অনিয়ম শুরু করে। এ অনিয়ম দেখে উপজেলা নির্বাহী অফিসার বরাবর মৌখিক অভিযোগ দিলে মনোনয়ন পত্র বিক্রি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে নিয়ে যায়। সেখান থেকে মনোনয়ন বিক্রি শুরু হয়। পরবর্তীতে ২৯ জুলাই সোমবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন থাকে। ওই দিন মনোনয়ন পত্রে প্রতিষ্ঠাতা সদস্য নাজমুল হাসানের মনোনয়ন পত্রটি দেখতে পেয়ে সন্দেহ হয়। তিনি ১৪ জুলাই দেশ ছেড়েছেন। ১৮ জুলাইয়ের পর মনোনয়নপত্র বিক্রি হলে তিনি স্বাক্ষর করবেন কিভাবে? এতে সন্দেহ হলে প্রিজাইডিং অফিসার বরাবর আমি লিখিত অভিযোগ দেই। তিনি আরো বলেন, মনোনয়নপত্র জাল স্বাক্ষরে জমা দেয়ার বিষয়টি খুব ভাবনীয়। মনোনয়নপত্রের অনিয়ম থেকেই আমরা ধারণা করছি এ বিদ্যালয়ে অনেক অনিয়ম রয়েছে।
ভৈরব রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন জানান, নির্বাচন সবার জন্য উন্মুক্ত। অভিযোগের বিষয়টি আমি জানতে পেরেছি। আমার বিরুদ্ধে স্বাক্ষর জাল করার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মনোনয়নপত্রের স্বাক্ষর যদি জাল হয়ে থাকে এ বিষয়ে নির্বাচন অফিসার প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
এ বিষয়ে উপজেলা একাডেমিক সুপার ভাইজার স্বপ্না বেগম জানান, অভিযোগটি আমি হাতে পেয়েছি। ৩১ জুলাই আমি এ বিষয়ে সমন জারি করেছি। উভয় পক্ষকে ডাকা হয়েছে। যাচাই-বাছাইয়ের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন জানান, নির্বাচনকে কেন্দ্র করে কয়েকজন অভিভাবকের অভিযোগ পেয়েছি। পরে আমি উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসকে মনোনয়নপত্র বিক্রির দায়িত্ব দিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *