• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কটিয়াদীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

# নিজস্ব প্রতিবেদক :-
“ভরবো মাছে মোদের দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের দপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা ও র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈনুজ্জামান, পৌর মেয়র মো. শওকত উসমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিলন, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বদরুল আলম নাঈম, মহিলা ভাইস-চেয়ারম্যান সাথী বেগম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর পুকুরে পোনা মাছ অবমুক্ত ও তিন জন সফল মৎস্য চাষীকে বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *