• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের বিক্ষোভ

কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী
ছাত্র সংগঠনের বিক্ষোভ

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের ব্যানারে অর্ধশতাধিক ছাত্রছাত্রী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। ৩০ জুলাই মঙ্গলবার বেলা ১২টার দিকে অন্যতম সমন্বয়ক ইকরাম হোসেনের নেতৃত্বে তারা জেলা শহরের পুরানথানা এলাকায় জড়ো হয়ে শ্লোগান দিতে থাকেন। অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার ও আল আমিন হোসাইনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ গিয়ে বাধা প্রদান করলে তারা রাস্তায় বসে সরকারের পদত্যাগ, কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠাসহ বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। এসময় রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তখন পুলিশ কর্মকর্তারা তাদের সরিয়ে দিতে চাইলে আন্দোলনকারীরা ২০ মিনিট সময় চেয়ে কিছুক্ষণ পর শ্লোগান দিতে দিতে শোলাকিয়া এলাকার দিকে চলে যান। কোন সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের অপর সমন্বয়ক অভি চৌধুরী জানিয়েছেন, তার সদর উপজেলার চৌদ্দশত এলাকার বাড়িতে সোমবার গভীর রাতে পুলিশ ও ছাত্রলীগ যৌথভাবে অভিযান চালিয়েছে। এসময় তিনি বাড়িতে ছিলেন না। কাউকে আটকও করা হয়নি। তবে সদর থানার ওসি মো. গোলাম মোস্তফা এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ উমান খান এ ধরনের কোন অভিযান করা হয়নি বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *