• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

জাতীয় শোক দিবসে থাকবে কঠোর নিরাপত্তা

প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ -পূর্বকণ্ঠ

জাতীয় শোক দিবসে
থাকবে কঠোর নিরাপত্তা

# নিজস্ব প্রতিবেদক :-
এবার কিশোরগঞ্জে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের প্রতিটি অনুষ্ঠানে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সাম্প্রতিক সংঘাতময় পরিস্থিতির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত জানান দিয়েছে কিশোরগঞ্জের প্রশাসন ও পুলিশ বিভাগ।
২৯ জুলাই সোমবার সকালে কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে একটি প্রস্তুতি সভা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, পৌর মেয়র মাহমুদ পারভেজসহ জনপ্রতিনিধি, বিভিন্ন বিভাগের পদস্থ কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার ১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা থেকে শুরু করে প্রতিটি কর্মসূচীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছেন। এদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মসূচীতে প্রতিষ্ঠান প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতির উপস্থিত থাকা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।
সভায় জানানো হয়, পুরো আগস্ট মাস কালো ব্যাজ ধারণ করা হবে। এছাড়া ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারি, আধাসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। সকাল ৮টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল সাড়ে ৯টায় জেলা শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভা হবে। প্রতিটি উপজেলা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক কর্মসূচী পালন করবে।
‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক এক মিনিটের ভিডিও চিত্র নির্মাণ প্রতিযোগিতাসহ চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতারও আয়োজন করা হবে। এছাড়া আলোকচিত্র প্রদর্শনী এবং বঙ্গবন্ধুর ভাষণ প্রচারেরও উদ্যোগ নেওয়া হবে। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।
অন্যদিকে ৫ আগস্ট বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৫তম জন্মবার্ষিকী এবং ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৪তম জন্মবার্ষিকী পালনের বিষয়েও প্রস্তুতি সভায় নানা কর্মসূচী ঘোষণা করা হয়েছে। এ দুটি দিনে সকাল সাড়ে ৯টায় কালেক্টরেট প্রাঙ্গনে তাঁদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সকাল ১০টায় কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হবে। শেখ কামালের জন্মবার্ষিকীতে রাইফেলস ক্লাবের উদ্যোগে শ্যুটিং প্রতিযোগিতা, গাছের চারা বিতরণের কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকীতে দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও আর্থিক অনুদানের কর্মসূচী ঘোষণা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *