• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে টানা দু’দিনের সংঘর্ষে আহত ৩ শতাধিক

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে টানা দুইদিনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় ৩ শতাধিক লোকজন আহত হয়। ২৯ জুলাই সোমবার দুপুরে ও ২৮ জুলাই রোববার বিকাল ৫টার দিকে উপজেলা শ্রীনগর ইউনিয়নের তেয়ারীরচর পূর্বপাড়া ও পশ্চিমপাড়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এ রক্তক্ষয়ী সংঘের্ষ লিপ্ত হয়। এতে উভয় পক্ষের প্রায় ৩ শতাধিক নারী পুরুষ আহত হয়েছে। রোববার সন্ধ্যা থেকে সোমবার দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের গুরুত্বর আহত লিয়াকত আলী, আয়ুব আলী, ফিরুজ মিয়া, মিজান, মোস্তু মিয়া ও মকবুল মিয়াসহ আরো ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য রাতে ও সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। এলাকায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার তেয়ারীরচর ইউনিয়নের পূর্বপাড়া ও পশ্চিমপাড়ার মধ্যে ঈদগাহ মাঠ নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। দু’পক্ষের দ্বন্দ্বে গত ঈদের নামাজও হয়নি এই ঈদগাহ মাঠে। একসপ্তাহ আগে পূর্বপাড়া ও পশ্চিম পাড়ার মধ্যে ফুটবল খেলা নিয়ে ঈদগাহ মাঠে দ্বন্দ্ব হয়। পশ্চিম পাড়ার যুবকরা মাঠে ফুটবল খেলতে গেলে আগে থেকে মাঠে থাকা পূর্বপাড়ার যুবকরা বাধা দেয়। এসময় দুই পক্ষের বাকবিতণ্ডা হলে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে। দু’দিন পর পর ঝগড়ার কারণে স্থানীয় নেতৃবৃন্দরা মাইকের মাধ্যমে ঘোষণা দিয়ে মাঠে খেলা বন্ধ করে দেয়। ২৬ জুলাই শুক্রবার পশ্চিমপাড়ার যুবকরা তেয়ারীরচর বাজারে পূর্বপাড়ার একটি যুবককে মারধোর করে। এঘটনায় গত রোববার থেকে সোমবার দুপুর পর্যন্ত কয়েক দফা সংঘর্ষ হয়। সংঘর্ষে পশ্চিমপাড়ার লোকজনসহ বেপারী বাড়ি ও পূর্বপাড়ার লোকজনসহ তরিবুল্লাহ সরকার বাড়ির লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষের লোকজন দা, বল্লম, টেটা, লাঠি সোঠা, ইট পাটকেল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় সোমবার শতাধিক লোকজনসহ ৩ শতাধিক নারী-পুরুষ ও শিশু আহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশরাই ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় অর্ধশতাধিক লোকজন চিকিৎসা নিয়েছে। রোববার ২ শতাধিক লোক চিকিৎসা নেই। এদের মধ্যে দুইদিনের গুরুত্বর আহতদের মধ্যে ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অনেক আহত নারী-পুরুষ ও শিশুরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিকেও চিকিৎসা নিয়েছেন।
এদিকে আহতরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আহতদের চিকিৎসা দিতে গিয়ে হিমসিম খায়। ১০ জন ডাক্তারসহ অনেক স্বাস্থ্যকর্মীরা আহত ব্যক্তিদের চিকিৎসা দেন।
ভৈরব উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ জানান, সংঘর্ষে এতো আহত রোগী কখনো চিকিৎসা দিতে হয়নি। তেয়ারীরচরের এই ২ দিনের সংঘর্ষে প্রায় ৩শ নারী-পুরুষ ও শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সরা চিকিৎসা দিয়েছে। এতে আমাদের অনেকেই হাপিয়ে উঠেছে। এতো রোগীদের বেডে জায়গা না হওয়ায় হাসপাতালের মেঝেতেই চিকিৎসা দেয়া হয়েছে। গুরুত্বর আহত ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ ভূঁইয়া জানান, দুই দিনের চলা এ সংঘর্ষ পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি শান্ত করেছে। আগামী দু’একদিনের মধ্যেই পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে বিষয়টি শালিশ দরবারের মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করবো। বর্তমানে পরিস্থিতি নিন্ত্রয়নে রয়েছে।
ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *