• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৫১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

দুর্বৃত্তের আগুনে সব শেষ এখনও হয়নি মেরামত

আগুনে পুড়ে যাওয়া দোকানের সারি -পূর্বকণ্ঠ

দুর্বৃত্তের আগুনে সব শেষ
এখনও হয়নি মেরামত

# নিজস্ব প্রতিবেদক :-
সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জেও হয়েছে সংঘর্ষ আর নাশকতা। জেলা শহরে সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা ঘটেছিল গত ১৮ জুলাই। এদিন শহরের বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ, পুলিশের সাথে সংঘর্ষ, টিয়ার গ্যাস, গুলিবর্ষণ এবং কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে আগ্নিসংযোগের ঘটনাও ঘটেছিল। এদিন শহরের পুরানথানা রেলগেইট এলাকায় চারটি দোকান দুর্বৃত্তরা আগুন ধরিয়ে সম্পূর্ণ ভষ্মীভূত করে দেয়।
সেখানে গিয়ে দেখা গেছে, আকবর আলীর ওয়ার্কশপ, গাজী মিয়ার হোটেল, মোহাম্মদ আলীর ফলের দোকান এবং দেলোয়ারের ফুলের দোকান পুড়ে ছাঁই। কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। এর পর থেকেই আবার শুরু হয়ে গেছে সান্ধ্য আইন। ফলে একদিকে ব্যবসায়ীদের টাকার সঙ্কট, অন্যদিকে সান্ধ্য আইনের কারণে দোকানগুলো মেরামতের কোন উদ্যোগ নিতে পারেননি। এখন দোকানগুলো পোড়া টিনের বেড়া দিয়ে খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়েছে। মেরামতের কোন উদ্যোগ নেই। ব্যবসায়ীরা জানান, এই মুহুর্তে টাকার সঙ্কট। অন্যদিকে গত এক সপ্তাহের সান্ধ্য আইনের কারণে মিস্ত্রী লাগাতে পারেননি। দোকানগুলো নতুন টিন আর কাঠ দিয়ে মেরামত করতে অনেক টাকার প্রয়োজন। সময়ও লাগবে। আবার মালামাল ওঠাতেও বহু টাকার প্রয়োজন। ধারদেনা করে কবে চালু করতে পারবেন, তা তাদের জানা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *