• রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho

মিঠামইনে ২৭ ঘন্টার পর পর্যটকের লাশ উদ্ধার

মিঠামইনে ২৭ ঘন্টার পর
পর্যটকের লাশ উদ্ধার

# নিজস্ব প্রতিবেদক :-
মিঠামইনের হাওরে নিখোঁজ পর্যটক আবির হোসেনের (২০) মরদেহ ২৭ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ঘটনাস্থলের অদূরে আজ ১৩ জুলাই শনিবার বিকাল ছয়টার দিকে মরদেহ পাওয়া যায় বলে জানিয়েছেন মিঠামইন থানার ওসি আহসান হাবিব ও জেলা ফায়ার সার্ভিসের ডিএডি এনামুল হক।
ঢাকার উত্তর মুগদা পাড়ার আব্দুল হালিমের ছেলে গাজীপুরের শ্রীপুরে আমান টেক্সটাইল লিমিটেডের কর্মী আবির হোসেন মা আঁখি আক্তার ও বন্ধুদের নিয়ে ১২ জুলাই শুক্রবার মিঠামইনের হাওরে বেড়াতে গিয়েছিলেন। এদিন বিকাল তিনটার দিকে মিঠামইন জিরো পয়েন্টে বর্ষার পানিতে গোসল করতে নেমে স্রোতের টানে আবির নিখোঁজ হন। শুক্রবার ফায়ার সার্ভিস ও মিঠামইন থানার পুলিশ তল্লাশি চালিয়ে তার সন্ধান করতে পারেনি। আবিরের বাবা-মা ময়না তদন্ত ছাড়া মরদেহ নিয়ে যেতে চাইলে সেভাবেই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ওসি আহসান হাবিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *