• রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

ধর্ষণ মামলায় যাবজ্জীবন
সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

# রাজন সরকার, পাকুন্দিয়া :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ধর্ষণের মামলায় ইমন (১৯) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) ভোর রাতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ইমন পাকুন্দিয়া উপজেলার চরকাওনা গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে।
জানা গেছে, ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর জেলার হোসেনপুর উপজেলায় একটি মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে ইমন। ওই দিনই মেয়ের বাবা বাদী হয়ে ইমনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হোসেনপুর থানায় মামলা দায়ের করেন। সর্বশেষ আসামী পলাতক থাকা অবস্থায় এ মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালতের বিচারক তাকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। সেই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করা হয়।
শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে পাকুন্দিয়া থানার এসআই শাহীনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে চরকাওনা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু (পিপিএম) বলেন, আসামীকে আজ শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *