• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

বাজিতপুরে অবৈধ টমটম গাড়ি সাথে মোটরবাইক সংঘর্ষে নিহত-১, আহত-৩

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে অবৈধ টমটম গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ইয়াসিন হাসান (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। ২৮ জুন শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বাজিতপুর-সরারচর সড়কের উপজেলার পৈলনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ইয়াসিন হাসান পাশ্ববর্তী গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের উত্তর খামের এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
এ ঘটনায় পথচারী এলাকার পৈলনপুর রোকেয়া বেগম (৬০), কাপাসিয়া উপজেলার আকবর আলি সিফাত (১৮) ও মাসুদ মিয়ার ছেলে সানজিদ (১৯) আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে একটি মোটরসাইকেলে করে ইয়াছিন হাসানসহ তিনজন কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তারা বাজিতপুর উপজেলার পৈলনপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অবৈধ টমটমের (টলি) সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইয়াছিন মারা যান। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত পথচারী রোকিয়া বেগম ও সিফাত, সানজিদকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য উপজেলার ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *