• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কিশোরগঞ্জ ছাত্রলীগ নিয়ে কেন্দ্রের তদন্ত কমিটি

কিশোরগঞ্জ ছাত্রলীগ নিয়ে
কেন্দ্রের তদন্ত কমিটি

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমনসহ কতিপয় নেতার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডে সর্বত্র তোলপাড় চলছে। এদের বিরুদ্ধে চিনি চোরাচালান মামলাসহ পর্নোগ্রাফি আইনে মামলার মত ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি বুধবার একটি তদন্ত কমিটির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। খোদ আনোয়ার হোসেন মোল্লা সুমন তার ফেসবুকে বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিজ্ঞপ্তিটি আপলোড করেছেন।
কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দেখা গেছে, কেন্দ্রীয় কমিটির দুই যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হুসাইন আহমেদ ও কাজল দাসকে দিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা সরেজমিনে তদন্ত করে আগামী ১০ দিনের মধ্যে কেন্দ্রীয় দপ্তর সেলে তদন্ত রিপোর্ট জমা দেবেন।
এ ব্যাপারে কথা বলার জন্য জেলা ছাত্রলীগ সভাপতি সুমনকে একাধিকবার ফোন করলেও মোবাইলটি বন্ধ পাওয়া যায়। তবে জেলা কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ উমান খান জানিয়েছেন, কেন্দ্র থেকে তিনি সন্ধ্যা ৭টার সময় বিজ্ঞপ্তিটি হোয়াটসঅ্যাপে পেয়েছেন। তবে কেউ কেন্দ্র থেকে ফোন করেননি। কবে তারা তদন্ত করতে আসবেন, সেটাও এখনও জানাননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *