• রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

পর্নোগ্রাফির মামলায় ছাত্রলীগ নেতা হীরা ময়মনসিংহে গ্রেপ্তার

পর্নোগ্রাফির মামলায়
ছাত্রলীগ নেতা হীরা
ময়মনসিংহে গ্রেপ্তার

# নিজস্ব প্রতিবেদক :-
দ্বিতীয় স্ত্রীর করা পর্নোগ্রাফির মামলায় কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল হোসেন হীরাকে (২৮) পুলিশ ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে। কিশোরগঞ্জ সদর থানার ওসি মো. গোলাম মোস্তফা জানিয়েছেন, গতরাত দেড়টার দিকে হীরাকে গ্রেপ্তার করা হয়েছে। ২৩ জুন রোববার হীরার কলেজ পড়ুয়া স্ত্রী কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের আদালতে মামলাটি করেছিলেন। এ মামলায় প্রধান আসামি হীরা। অপর দুই আসামি হলেন হীরার মামা বর্তমান জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন (২৮) ও সুমনের বড়ভাই জেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন মোল্লা বাবু (৪৩)। এদের সবার বাসা শহরতলির বয়লা তারাপাশা এলাকায়।
মামলার বিবরণে জানা যায়, জেলা শহরের কলেজে পড়া মিঠামইনের মেয়েটিকে ভয়ভীতি প্রদর্শন করে হীরা বিয়ে করেছিলেন। যদিও কাবিননামা মেয়েটি পাননি। তবে হীরার প্রথম স্ত্রী রয়েছেন, যেটা দ্বিতীয় স্ত্রীর কাছে গোপন করেছিলেন। হীরা দ্বিতীয় স্ত্রীর সাথে শারীরিক মেলামেশার ভিডিও এবং স্থিরচিত্র মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে লাখ লাখ টাকা আদায় করতেন। তিন আসামিই হুমকি দিয়ে টাকা আদায় করেছেন বলে মামলায় উল্লেখ রয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব আপত্তিকর ছবি ছড়িয়েও দেওয়া হয়েছে। এ ঘটনায় রোববার আদালতে মেয়েটি পর্নোগ্রাফি আইনে মামলা করলে বিচারক সদর থানাকে এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন। শেষ পর্যন্ত নাজমুল হোসেন হীরা গ্রেপ্তার হলেন। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি গোলাম মোস্তফা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *