• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

হজ্ব শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত ৪ হজ্বযাত্রী

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে হজ্ব শেষে বাড়ি ফেরা ৪ হাজীকে বহনকারী একটি মাইক্রোবাসের সাথে একটি লড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ৪ হাজীসহ ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ২২ জুন শনিবার সকালে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের নারায়নডহর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এদিন সকালে ঢাকা থেকে ৪ হাজীকে বহন করা মাইক্রোবাসটি কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি নারায়নডহর বাজার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি লড়ি ট্রাকের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মাইক্রোবাসের ড্রাইভার ও ৪ হাজী গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এক হাজীর অবস্থা গুরুত্বর হওয়ার তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। বাকী প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়।
গাড়িতে থাকা আহত হাজী মো. কাসেম মিয়া জানান, তাদের ৪ জনের বাড়িই কিশোরগঞ্জ উপজেলায়। সেই সুবাধে ৪ জন এক মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন। ২ জন বাদে বাকিরা তেমন আহত হননি বলেও জানান তিনি।
হোসেনপুর উপজেলার ৪নং আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মো. মিঠুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *