• রবিবার, ০৩ মে ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন যুবক

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে মায়ের স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বউ আনতে গেলেন রাজিব মিয়া নামের এক যুবক। তিনি উপজেলার জিনারী ইউনিয়নের চরকাটিহারী গ্রামের খালাশী বাড়ির সাহাবুদ্দিন সর্দারের ছেলে।
২০ জুন বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বগুড়া জেলার সোনাতলা থানার মধুপুর গ্রামের সাবেক ইউপি সদস্য রেজাউল করিমের মেয়ে ডা. মোছা. রুমানা আক্তারকে বিয়ে করে হেলিকপ্টারে চড়ে বাড়িতে ফিরেছেন তিনি। যা দেখতে দুপুর থেকেই তার বাড়িতে ভিড় করেন উৎসুক জনতা।
জানা যায়, উপজোলার চরকাটিহারী গ্রামের সাহাবুদ্দিন সর্দার ও সেলিনা দম্পতির ৩ ছেলে মেয়ের মাঝে সবার ছোট রাজিব। ছেলের জন্মের পর থেকে মা স্বপ্ন বুনেন ছোট ছেলের বউ বাড়ি আনবেন হেলিকপ্টারে চড়িয়ে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে আকাশ পথে বধূ নিয়ে বাড়িতে আসলেন ছেলে। এ সময় বরের বাড়িতে হেলিকপ্টার দেখতে উৎসুক জনতার ভিড় জমে। এদিকে হেলিকপ্টারে চড়ে বধূ নিয়ে আসায় খুশি বাবা-মাসহ এলাকাবাসী।
ওই যুবকের মামা বিল্লাল সর্দার ও চাচাতো ভাই পারভেজ সর্দার বলেন, আমরা গর্বিত হেলিকপ্টারে চড়ে আমাদের বাড়িতে নববধূ আসছে। হাজার হাজার লোকের সমাগম হয়েছে।
এ বিষয়ে বরের মা সেলিনা আক্তার বলেন, রাজিব আমাদের ছোট সন্তান। ছেলেকে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করানোর স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্ন পূরণ করতে পেরে নিজেকে অনেকটা ধন্য মনে করছি।
হোসেনপুর উপজেলা ১নং জিনারী ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান আমিনুল হক মাখন মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, একজন মায়ের স্বপ্ন পূরণ হয়েছে এতে অনেক খুশি হয়েছি। তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় দোয়া রইলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *