# মুহাম্মদ কাইসার হামিদ :-
গত ২৬ মে রাতে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূল এবং ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হানে প্রবল ঘূর্ণিঝড় রেমাল। সরকারি হিসাবে, ঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসে ঘর ভেঙে ও দেয়াল ধসে দেশের বিভিন্ন জেলায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমানের তথ্য মতে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে দেশের ২০ জেলায় ৬ হাজার ৮৮০ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এর কিছুটা প্রভাব পরেছে কিশোরগঞ্জের কুলিয়ারচরেও।
ঘূর্ণিঝড় রেমালের কারণে গত ২৫ মে থেকে টানা তিনদিন কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদ্যুৎ না থাকায় বাসা বাড়ি সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে ফ্রিজে রাখা মালামাল নষ্ট হয়ে যায়। এতে করে কুলিয়ারচর উপজেলার আগরপুর বাসস্ট্যান্ডস্থ আর্শীবাদ মিষ্টান্ন ভাণ্ডারের বিপুল পরিমাণ দই, রসমালাই, মিষ্টি ও মিষ্টি জাতীয় দ্রব্যের ব্যপক ক্ষয় ক্ষতি হয়। নষ্ট হওয়া সকল রসমলাই, দই এবং মিষ্টিজাত অন্যান্য সকল পণ্য ফেলে দেওয়ার জন্য ডিসপ্লে থেকে সরিয়ে দোকানের পিছনে রাখা হলে নষ্ট হওয়া মিষ্টি জাতীয় দ্রবকে পুঁজি করে এলাকার কিছু লোক নষ্ট রসমলাই, দই এবং মিষ্টিজাত অন্যান্য সকল পণ্যের ছবি এবং ভিডিও ধারণ করে নেগেটিভ মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ছড়িয়ে দেয়। এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে করে বহুদিনের অর্জন করা সুনামধন্য প্রতিষ্ঠান আর্শীবাদ মিষ্টান্ন ভাণ্ডারের সুনাম ক্ষুন্ন হয় এমন দাবী করে এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আর্শীবাদ মিষ্টান্ন ভাণ্ডারের সত্ত্বাধিকারী খোকন মোদক।
গত ৩০ মে স্থানীয় ২নং রামদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাল উদ্দিনের স্বাক্ষরিত “আর্শীবাদ মিষ্টান্ন ভাণ্ডারে অসাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও বিক্রি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় এর কারণ দর্শানো প্রসঙ্গে” একটি নোটিশ পেয়ে গত ১জুন আর্শীবাদ মিষ্টান্ন ভাণ্ডারের সত্ত্বাধিকারী খোকন মোদক রামদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত ভাবে একটি জবাব দাখিল করেন।
খোকন মোদকের স্বাক্ষরিত জবাবে উল্লেখ করেন, ঘুর্ণিঝড় রেমালের কারণে গত ২৫ মে হইতে একটানা তিন দিন বিদ্যুৎ না থাকার কারণে আগরপুর বাসস্ট্যান্ড বাজারস্থ তার ব্যবসা প্রতিষ্ঠান “আর্শীবাদ মিষ্টান্ন ভান্ডার” এর সকল রসমলাই, দই এবং মিষ্টিজাত অন্যান্য সকল পণ্য নষ্ট হয়ে যাওয়ায় এগুলো ফেলে দেওয়ার জন্য ডিসপ্লে থেকে সরিয়ে দোকানের পিছনে রাখা হয়। তখন অত্র এলাকার কিছু সংখ্যক কুচক্রি দুষ্কৃতিকারী ব্যক্তিরা এইসব নষ্ট রসমলাই, দই এবং মিষ্টিজাত অন্যান্য সকল পণ্যের ছবি এবং ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ছড়িয়ে দিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানের সুনামের অপূরণীয় ক্ষতি সাধন করে যাহা ডিজিটাল নিরাপত্তা আইন, ২০২৩ এর ২৯ ধারায় দন্ডনীয় অপরাধ। তিনি সনাতন ধর্মালম্বী সংখ্যালঘু হওয়ায় অত্র এলাকার কিছু সংখ্যক দুষ্কৃতিকারী ব্যক্তিরা নানান ভাবে তাকে ক্ষতি করার জন্য ভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। তিনি দাবী করেন তারা অত্যন্ত সুনামের সহিত দীর্ঘ দিন যাবৎ এই মিষ্টির ব্যবসা করে আসছে। এখন পর্যন্ত তাদের কোন ক্রেতা তাদের দোকানের মিষ্টি এবং মিষ্টিজাত পণ্য খেয়ে অসুস্থ হয়নি এবং কোন অভিযোগ দায়ের করেনি। তাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবী করে এঘটনা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর এবং মানহানিকর উল্লেখ করেন।
খোকন মোদক তার জবাবে ইউপি চেয়ারম্যানের নিকট বিচার দাবী করেন এবং যারা তার ব্যবসা প্রতিষ্ঠানের সুনামের ক্ষতি সাধন করেছে তাদের বিরুদ্ধে সতর্কতামূলক/আইনগত ব্যবস্থা গ্রহণ করত: তার প্রতিষ্ঠানের ব্যবসায়ীক সুনাম রক্ষা করিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
উল্লেখ, গত ৩০ মে আর্শীবাদ মিষ্টান্ন ভাণ্ডারের প্রোপাইটর খোকন চন্দ্র মোদক বরাবর ২নং রামদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাল উদ্দিনের স্বাক্ষরিত “আর্শীবাদ মিষ্টান্ন ভাণ্ডারে অসাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও বিক্রি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় এর কারণ দর্শানো প্রসঙ্গে” নোটিশে উল্লেখ করা হয় খোকন চন্দ্র মোদকের মালিকানাদিন মিষ্টির দোকানে অসাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি জাতীয় খাবার উৎপাদন করিয়া বিক্রি করেন যাহা ইতিপূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে কর্তৃপক্ষের নজরে আসে যাহা মানবদেহের জন্য ঝুকিপূর্ন ও আইনগত দন্ডনীয় অপরাধ। তাই আর্শীবাদ মিষ্টান্ন ভাণ্ডারের ব্যবসায়িক লাইসেন্স ও ওই প্রতিষ্ঠানের ব্যবসা কেন বাতিল করা হবেনা তার জবাব আগামি তিন দিনের ভিতর অত্র কার্যালয়ে স্ব-শরিরে উপস্থিত হয়ে জবাব প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হইলো। ব্যর্থতায় আর্শীবাদ মিষ্টান্ন ভাণ্ডারের প্রোপাইটার খোকন চন্দ্র মোদকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।