# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের বিন্নাটি চৌরাস্তা এলাকার একটি পুকুর থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে সদর থানার পুলিশ। বিন্নাটি চৌরাস্তা এলাকার উজানভাটি পরিবহনের কাউন্টার মাস্টার রুবেল মিয়া জানিয়েছেন, এলাকাবাসী আজ ৪ জুন মঙ্গলবার সকাল ৭টার দিকে সেখানকার একটি পুকুরে সালোয়ার ও ব্লাউজ পরা আনুমানিক ৩৫ বছরের এক নারীর লাশ দেখে থানাকে জানায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানিয়েছেন, এসআই আব্দুল আজিজের নেতৃত্বে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। তবে ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানিয়েছেন।