• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভুয়া লে. কর্ণেলসহ চার প্রতারক আটক

ডান দিক থেকে দ্বিতীয় ব্যক্তিটি ভুয়া লে. কর্ণেল আবুল খায়ের। -পূর্বকণ্ঠ

ভুয়া লে. কর্ণেলসহ
চার প্রতারক আটক

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে বিজিবির অবসরপ্রাপ্ত ভুয়া লে. কর্ণেল পরিচয় দেওয়া এক ব্যক্তিসহ চার প্রতারককে আটক করা হয়েছে। থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা। চার প্রতারক হলো ময়মনসিংহের গৌরিপুর উপজেলার কাদিরবন ডৌহখনা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে বিজিবির অবসরপ্রাপ্ত লে. কর্ণেল পরিচয় দানকারী আবুল খায়ের (৪৫), তিন সহযোগী কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নয়াপাড়ার শরীফ উদ্দিনের ছেলে রুবেল মিয়া (৩২), লতিবাবাদ ইউনিয়নের চরপাড়ার মৃত আব্দুল কুদ্দুছের ছেলে মো. বিল্লাল (৪৮) এবং বৌলাই ইউনিয়নের দক্ষিণ রাজকুন্তি গ্রামের আবু তালেবের ছেলে তাজুল ইসলাম (৩০)। তারা শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পোল্ট্রি ব্যবসায়ী ফজলুল হকের সাথে প্রতারণা করে টাকা আদায় করে শিক্ষকের বাসায় আটক হয়। পরে সদর থানার পুলিশ তাদের থানায় নিয়ে যায়। এ ঘটনায় ওই শিক্ষক বাদী হয়ে মামলা করেছেন।
মামলার বিবরণে জানা যায়, শিক্ষক ফজলুর হকের স্ত্রী রেদুয়ানা আক্তার জেসমিন কিশোরগঞ্জ শহরের টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক। তাঁর নামে যশোদল ইউনিয়নের দামপাটুলি এলাকায় একটি পোল্ট্রি ফার্ম রয়েছে। স্বামী-স্ত্রীর চাকুরির ব্যস্ততায় তদারকির সমস্যার কারণে ফার্মটি তাঁরা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। খবর পেয়ে গত ২২ মে দুপুরে ওই চার প্রতারক পোল্ট্রি ফার্মে গিয়ে সেটি দেখে পছন্দ করে কেনার প্রস্তাব দেয়। মূলত লে. কর্ণেল পরিচয় দানকারী আবুল খায়েরই ফার্মটি কিনবেন বলে জানান। তিনি পরিচয়টি বিশ্বাস করানোর জন্য মোবাইল ফোনে বিজিবির পোশাক পরা ছবিও দেখান। দুপুরে তাদেরকে শিক্ষক ফজলুল হক শহরের পূর্ব তারাপাশা এলাকার বাসায় নিয়ে খাওয়ান এবং তাদের চাহিদামত ফার্মের দলিলপত্রের ফটোকপি দেন।
ফার্মের বিপরীতে শিক্ষকের স্ত্রীর নামে ইসলামী ব্যাংকে ৫ লাখ ৮০ হাজার টাকা ঋণ রয়েছে। পরদিন ২৩ মে চার প্রতারক শহরের একটি হোটেলে শিক্ষক ফজলুল হককে দেখা করতে বলেন। ফজলুল হক যাওয়ার পর ভুয়া লে. কর্ণেল ব্যাংকের ঋণ মওকুফের ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দিয়ে শিক্ষকের স্ত্রীর কাছ থেকে একটি দরখাস্ত নেন। পরে হোটেলে বসেই ফোনে কথা বলে জানান, ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ে কথা বলে ৩ লাখ ৮০ হাজার মওকুফ করিয়ে দিয়েছেন। তখন ফাইল প্রসেসের খরচ বাবদ শিক্ষকের মাধ্যমে ব্যাংক কর্মকর্তার বিকাশ নম্বরে ১৬ হাজার টাকা পাঠান। ২৪ মে বিকালে প্রতারকরা আবার শিক্ষক ফজলুল হকের বাসায় যান। বাসায় রাত্রি যাপন করে পরদিন ফার্মে গিয়ে জায়গা মাপজোখ করে সেটি বুঝে নেন। দুপুরে শিক্ষকের বাসায় খাওয়া দাওয়া করেন এবং পরদিন রেজিস্ট্রি হবে বলে জানান। তবে যাওয়ার সময় ভুয়া লে. কর্ণেল তার সহযোগী তিনজনকে ২২ হাজার টাকা ধার দেওয়ার জন্য বললে শিক্ষক ২২ হাজার টাকা দিয়ে দেন। এরা যাবার পর শিক্ষক ফজলুল হক বিকাশ নম্বরটি পরীক্ষা করে দেখেন, সেটি আসলে ভুয়া লে. কর্ণেলেরই নম্বর। তখন তিনি বুঝতে পারেন, এরা আসলে একটি প্রতারক চক্র।
২ জুন রোববার রাতে চার প্রতারক আবার শিক্ষকের বাসায় গিয়ে ভায়া দলিল ও খরচের কিছু টাকা দাবি করলে তিনি এলাকার লোকদের নিয়ে তাদের আটক করে থানায় খবর দেন। থানার পুলিশ গিয়ে তাদের আটক করে নিয়ে আসে বলে জানান পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া। শিক্ষক ফজলুল হক বাদী হয়ে মামলা দায়ের করলে প্রতারকদের ৩ জুন সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে এদের নামে আর কোন মামলার তথ্য পাওয়া যায়নি ওসি গোলাম মোস্তফা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *