• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবের মেঘনায় রেলওয়ে সেতুতে চলন্ত ট্রেন থেকে পড়ে যুবক নিখোঁজ

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে শহীদ হাবিলদার আব্দুল হালিম রেলওয়ে সেতুতে চলন্ত ট্রেন থেকে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার (৩১ মে) বিকাল সাড়ে ৫টায় ঢাকা থেকে নোয়াখালী গামী উপকূল এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে এ ঘটনা ঘটে। নিখোঁজ যুবক ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দেবগ্রাম এলাকার মেরাজ মিয়ার ছেলে তানভির মিয়া (২১)। খবর পেয়ে নৌ থানা পুলিশ, রেলওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরীদল নিখোঁজ তানভিরকে খোঁজতে তল্লাসী চালিয়ে যাচ্ছে। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব নৌ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান।
নৌ থানা পুলিশ সুত্রে জানান, নিখোঁজ তানভির মিয়া আজ ভোর ৪টায় মালয়েশিয়ার উদ্দেশ্য যাওয়ার ফ্লাইট ছিল। অনিবার্য কারণে ফ্লাইটটি মিস হয়। বাবার সঙ্গে গত বৃহস্পতিবার ঢাকায় এসে ছিল তানভির। আগামী ৭ জুন আবারো মালয়েশিয়া যাওয়া তারিখ জানান দালাল পক্ষ। তাই বাবা সঙ্গে বাড়িতে ফিরে যাচ্ছিলেন তানভির। ৩টায় উপকূল এক্সপ্রেস ট্রেনে উঠেছিল। চ বগিতে বাবার পিছনে বসে ছিল তানভির। ভৈরব অতিক্রম করতেই মেঘনা রেল ব্রীজ অতিক্রম করার সময় বাবা জানতে পারেন তার ছেলে গাড়ি থেকে পড়ে গিয়েছে।
এ বিষয়ে নিখোঁজের স্বজন আব্দুল কাইয়ুম জানান, পরিবারে ছোট ছেলে তানভির। বাবা মেরাজ মিয়া একজন মুদি দোকানী। পরিবারে তানভিরের একজন বড় বোন রয়েছে। অষ্টম শ্রেণী পর্যন্ত লেখা পড়া করেছে তানভির। লেখা পড়ায় মনোযোগী না হওয়ায় বাবার সঙ্গে মুদি দোকান চালাতো। স্বপ্ন ছিল প্রবাসে যাবে। তাই আজ তার মালয়েশিয়া ফ্লাইট ছিল। কিন্তু আজ যেতে পারেনি। আমরা একই গাড়িতে করে বাড়ি যাচ্ছিলাম। গাড়িতে অনেক গরম ছিল। সে সিট ছেড়ে বাতাস পেতে ট্রেনের দরজার পাশে বসেছিল। অনেক ভিড় ছিল গাড়িটিতে।
হঠাৎ একজন যাত্রী বললো তানভির অসাবধানতায় হঠাৎ মেঘনা নদীতে পড়ে যায়। পড়ার সময় ব্রীজের রডের সাথে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পেয়ে পড়েছে। স্থানীয়দের সহযোগীতায় পুলিশ ও ফায়ার সার্ভিস ডুবুরীদল নিখোঁজ তানভিরকে খোঁজ করছেন।
এ বিষয়ে নিখোঁজের বাবা চিৎকার করতে করতে বলে মেরাজ মিয়া বলেন, আমার পিছনের সিটে বসা ছিল তানভির। আমি বুঝতেই পারিনি ছেলেটা কিভাবে দরজার পাশে গেল কিভাবে পড়ে গেল। আমি কি জবাব দেবো তার মা ও বোনের কাছে। ছেলের স্বপ্ন ছিল বিদেশ যাবে। আজ আমার ছেলেই হারিয়ে গেল।
এ বিষয়ে নৌ থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে আমরা এসেছি। মরদেহ খোঁজ করছে ফায়ার সার্ভিস ডুবুরীদল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *