• রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরবে গণপিটুনিতে শিশু ধর্ষণ চেষ্টাকারীর মৃত্যুর ঘটনায় ২ জন আটক

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে গণপিটুনিতে শিশু ধর্ষণ চেষ্টাকারীকে হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে ভৈরব থানা পুলিশ। ২৬ মে রোববার উপজেলার রাজনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম। আটককৃতরা হলেন, রাজনগর গ্রামের জহির মিয়া (৪০) ও মিষ্টু মিয়া (৩৮)।
জানা যায়, উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের রাজনগর গ্রামে জহির মিয়ার ভাতিজিকে রুবেল (৪০) নামের এক যুবক জঙ্গলের ভিতর একটি বাথরুমে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকার চেচামেচিতে স্থানীয়রা ধর্ষণকারীকে গণপিটুনি দেয়। মারধোরে রুবেল গুরুত্বর আহত হলে ওই এলাকার জহির মিয়া বেলা ২টা ১০মিনিটে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। ঘণ্টা খানেক চিকিৎসা দেয়ার পর রুবেল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে। পরে আনয়নকারী জহির মিয়া হাসপাতাল থেকে পালিয়ে যায়। এসময় ভৈরব থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। নিহত যুবক রংপুর শহরের সিদ্দিকুর রহমানের ছেলে।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম জানান, ২৫ মে শনিবার গণপিটুনিতে রুবেল নিহত হয়েছে। এ ঘটনায় ভৈরব থানা পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জহির মিয়া ও মিষ্টু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *