• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

হিন্দু ছেলের সাথে মুসলমান মেয়ের ফেজবুকে প্রেম অতঃপর প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে ধর্ষণের শিকার

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে ঘুরতে এসে ধর্ষণের শিকার হয়েছে মনি বেগম (ছদ্মনাম) নামের এক নবম শ্রেণির স্কুলশিক্ষার্থী। সে জেলার বাজিতপুর থানার পিরিজপুর ইউনিয়নের নিলখী হাপানিয়া গ্রামের রহমত মিয়ার মেয়ে। মনি বেগম ওই এলাকায় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। বৃহস্পতিবার ২৩ মে শহরের মেঘনার পাড় যমুনা ওয়েল কোম্পানীর পার্শ্ববর্তী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় প্রেমিককে আটকে রাখে অভিযুক্ত ধর্ষণকারী ও তার সহযোগীরা। আজ শুক্রবার সকালে অভিযুক্তদের কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে বলে এতথ্য নিশ্চিত করেন ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম। আটককৃতরা হলো, প্রেমিক নরসিংদীর রায়পুরা পিরিজকান্দি গ্রামের মনিন্দ্র দাসের ছেলে পলাশ দাস (১৭) ও তার বন্ধু একই এলাকার সেন্টু মিয়ার ছেলে রাব্বি মিয়া (১৮)। অপর আসামীরা হলো শহরের বাসস্ট্যান্ড এলাকার মৃত সুমন মিয়ার ছেলে ধর্ষণকারী আরিয়ান আহম্মেদ নির্জন(১৯), সহযোগীরা হলো চণ্ডিবের এলাকার আনাচ মিয়ার ছেলে ফুয়াদ (১৮), একই এলাকার মিলন মিয়ার ছেলে হাছান (১৮), কমলপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে পাপন (১৮), ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকার আঙ্গুর মিয়ার ছেলে আব্দুল্লাহ (১৮) ও একই এলাকার সুজন মিয়ার ছেলে শান (১৭)। পুলিশ সূত্রে জানা যায়, শিক্ষার্থী মনি বেগম (ছদ্মনাম) বৃহস্পতিবার সকালে তার প্রেমিকের সঙ্গে দেখা করতে বাজিতপুর থেকে ভৈরব আসে। প্রেমিক পলাশ দাস নরসিংদীর রায়পুরা পিরিজপুর থেকে তার বন্ধু রাব্বিকে নিয়ে ভৈরবে আসে। পরে তারা একসাথে ঘুরতে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী কালী নদী ব্রীজ এলাকায় যায়। এসময় সেখানে একটি কফি হাউজে প্রেমিক প্রেমিকার মধ্যে শারীরিক সম্পর্ক হয়। পরে তারা সেখান থেকে ঘুরতে আবার ভৈরব মেঘনা ব্রীজ এলাকায় আসলে ছিনতাইকারীরা আটক করে। তাদের সাথে থাকা দুটি মোবাইল রেখে দেয়। পরে আরিয়ান নির্জন নামে এক যুবক মেয়েটিকে ধর্ষণ করে। এ সময় প্রেমিক ও বন্ধুকে আটকে রাখে অভিযুক্ত ধর্ষণকারীর সহযোগীরা। ধর্ষণের পর তাদের ছেড়ে দিলে প্রেমিক ছিনতাইকারীদের পিছু নিয়ে আব্দুল্লাহকে নামে সহযোগীকে আটক করে চিৎকার চেচামেচি করলে স্থানীয়রা তাকে ধরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে আব্দুল্লাহকে আটক করে থানায় নিয়ে যায়। আব্দুল্লাহকে জিজ্ঞাসাবাদ করে তার দেয়া তথ্যমতে ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করে ধর্ষণকারী ও সহযোগীদের আটক করা হয়। ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় আজ শুক্রবার (২৪ মে) সকালে ৮ জনকে আসামি করে একটি মামলা করা হয়। এ বিষয়ে প্রেমিক পলাশ দাস বলেন, আমি হিন্দু সম্প্রদায়ের ছেলে মেয়েটি মুসলমান। ফেজবুকের মাধ্যমে ছয়মাস যাবত আমাদের পরিচয়। তিন মাস আগে মেয়েটির সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তার মা আমাদের সম্পর্কের কথা জানতো। আমি মেয়েটির সম্মতিতে তার সাথে শারীরিক সম্পর্ক করেছি। মেঘনার নদীর পাড় কিছু বখাটে ছিনতাইকারি আমাদের মোবাইল ও টাকা পয়সার রেখে দেয়। আমার প্রেমিকাকে নির্জন নামে এক ছিনতাইকারী ধর্ষণ করে। ধর্ষিতা মনি বেগম (ছদ্মনাম) বলেন, আমি আমার প্রেমিকের সঙ্গে দেখা করতে ভৈরব আসি। আমরা ঘুরতে মেঘনার পাড় গেলে কয়েকজন যুবক আমাদের মোবাইলসহ টাকা পয়সা রেখে দেয়। এদের মধ্যে নির্জন নামে এক যুবক আমাকে ধর্ষণ করে। আমি নির্জনের বিচার চাই। এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা করেছেন। মেয়েটি প্রেমিকের সাথে দৈহিক সম্পর্কে লিপ্ত হয়েছে। পরে মেঘনার পাড়ে তাকে প্রেমিক ঘুরতে এলে নির্জন নামে এক ছিনতাইকারী ধর্ষণ করে। ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীকে আজ সকালে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদেরও জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *