• শনিবার, ০২ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

বাজিতপুর পৌরসভার সোয়া কোটি টাকা ব্যায়ে রাস্তা নির্মাণ

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভায় ১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ৭৭০ মিটার আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
আজ ১২ মে রোববার দুপুরে পৌরসভার ৮নং ওয়ার্ডের শিল্পপতি সানাউল্লাহ মিয়ার বাড়ি হতে বাজিতপুর উপজেলা পোস্ট অফিস পর্যন্ত ৭৭০ মিটার আরসিসি রাস্তা ঢালাই কাজের উদ্বোধন করেন পৌর মেয়র মো. আনোয়ার হোসেন আশরাফ।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী প্রকৌশলী মো. নওশাদ আলম. উপ-সহকারী প্রকৌশলী দেবজিত চন্দ্র দাস, ৮নং ওয়ার্ড কাউন্সিলর শওকত মিয়া, বাজিতপুর পৌর মেয়র মো. আনোয়ার হোসেন আশরাফ, পি.এস মো. রাসেল মিয়া, স্থানীয় সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আর এ রাস্তাগুলোর নির্মাণ কাজ বাস্তবায়ন করেন ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স রাতু এন্টারপ্রাইজ ও মেসার্স হাজী কনস্ট্রাকশন।
দীর্ঘদিন ধরে অবহেলিত এ রাস্তার নির্মাণ কাজ শেষ করায় এলাকাবাসী পৌর মেয়র মো. আনোয়ার হোসেন আশরাফসহ পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং জলাবদ্ধতা নিরসনে উক্ত এলাকায় একটি ড্রেন নির্মাণের দাবী জানান।
বাজিতপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নওশাদ আলম জানান, ২০২৩-২০২৪ অর্থবছরে লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স ও রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) অংশীদারিত্বে রাস্তাটি নির্মাণ কাজ আজ শেষ হয়েছে।
পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আশরাফ বলেন, পৌরসভার দড়িকান্দি এলাকাবাসীর বহুদিনের দাবী ছিল রাস্তাটি সংস্কার করা। ১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে রাস্তাটি নির্মাণ করা হয়েছে। যাতায়াতের দুর্ভোগ কমাতে বাজিতপুর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে টেকসই আরসিসি রাস্তা নির্মানের কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *