• শনিবার, ০২ মে ২০২৬, ১১:২২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরবে নিরাপদ সড়ক চাই নিসচা ভৈরব শাখার পরিচয় পত্র বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠিত

# মো. আলাল উদ্দিন :-
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠনের পুরস্কারপ্রাপ্ত সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার ২০২৪-২৫ মেয়াদের কার্যকরী কমিটির পরিচয়পত্র বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৯ মে বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিসচার উপদেষ্টা উপজেলা নির্বাহী অফিসার ভৈরব ও উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি সাকিলা বিনতে মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিসচার উপদেষ্টা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি। নিসচার কেন্দ্রীয় কমিটির কার্যকরি সদস্য ও ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন এর পরিচালনায় সংগঠনের সহ-সভাপতি মো. মনিরুজ্জামান ময়নার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নিসচার সহ-সভাপতি মো. জসিম উদ্দিন রবিন, সহ-সাধারণ সম্পাদক মো. লোকমান সরকার, বশীর আহমেদ বিপ্লব, অর্থসম্পাদক কাজী সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ আলম জনি, দপ্তর সম্পাদক কাজী রাকিবুল আলম, প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান পাটোয়ারী, প্রকাশনা সম্পাদক লে. মো. অহিদুর রহমান, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক কবি নাজমুল হক, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, কার্যকরী সদস্য শাখাওয়াত হোসাইন বাবুল, মো. জাকির হোসেন, লতিফা হেলেন মুক্তা, মো. জাকির হোসাইন, শাহীনা আক্তার নিলীমা, ফাতেমা দীপালী, আমজাদ মিয়া, সাধারণ সদস্য আশরাফুল আলম, শাহ আলম, শরীফ মিয়া শুভ, নীপা রহমান, মো. ছাবেরা খানম সুবর্ণা, জেসমিন আক্তার, শারমীন আক্তার জুই, জান্নাতুল ইসলাম শ্যামা, রুবিনা আক্তার, তাসলিমা খাতুন লাছা, জেসমিন আক্তার সুইটি ও মো. কাজল মিয়াসহ কার্যকরী কমিটি ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, নিরাপদ সড়ক চাই নিসচা একটি যোগোপযোগী সরকারি স্বীকৃতি প্রাপ্ত জাতীয় সংগঠন। এটি বর্তমান সময়ে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা ও জনগণকে সচেতন করার লক্ষ্যে নানামুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছে যা অত্যন্ত প্রশংসনীয়। আমি জানতে পারলাম নিসচা ভৈরব শাখা ২৪ বছর যাবৎ ভৈরব উপজেলা তাদের নানামুখী কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে চালিয়ে যাচ্ছেন এবং একই সাথে তারা প্রশংসনীয় কাজের জন্য দুইবার জাতীয়ভাবে পুরস্কারও পেয়েছেন। আমি এ শাখার সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। তিনি আরো বলেন, উপজেলা প্রশাসন ভৈরবের সড়ককে নিরাপদ করার লক্ষ্যে নিসচার সাথে নানামুখী কার্যক্রম চালিয়ে যাবে, এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি। নিসচার পক্ষ থেকে নবযোগদানকৃত উপদেষ্টা, উপজলা নির্বাহী অফিসার ও উপদেষ্টা উপজেলা সহকারী কমিশনার ভূমি মহোদয়কে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয় এবং নিসচার প্রকাশনা সম্পাদক লে. মো. অহিদুর রহমান জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষকের সম্মানে ভূষিত হওয়াই অনুষ্ঠানে তাকে উপদেষ্টা, কার্যকরী কমিটি ও সাধারণ সদস্যদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *