• রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

কুলিয়ারচরে জিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের জিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমানের বিরুদ্ধে ৫৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গত ৮ মে বুধবার বিদ্যালয় পরিচানা পর্ষদের এক জরুরি সভায় এ বিদ্যালয়ের ৫৪ লক্ষ ৮৪ হাজার ১৫৯ টাকার হিসাব দিতে না পারায় টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষক মো. মজিবুর রহমানকে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দ্বিতীয় বারের মতো শোকস করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও রামদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিন। শোকসে ৭ দিনের মধ্যে বিদ্যালয়ের টাকা স্কুল ফান্ডে জমা দেওয়ার জন্য অভিযুক্ত ওই প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমানকে নির্দেশ দেন সভাপতি। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ার করে দেওয়া হয়। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
ওই দিন স্থানীয় সাংবাদিকগণ অভিযুক্ত ওই প্রধান শিক্ষকের বক্তব্য নেওয়ার সময় দেখতে পান প্রধান শিক্ষকের টেবিলে একাধিক সিগারেট। যাহা তিনি ধুমপানের জন্য টেবিলে রেখেছিলেন। সাংবাদিকরা প্রশ্ন করার পর তরিগড়ি করে টেবিল থেকে সিগারেটগুলো সরানোর চেষ্টা করেন তিনি। যাহা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক মো. মজিবুর রহমানের সাথে ৯ মে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সাথে কথা হলে তিনি বলেন, তাকে কেউ লিখিত ভাবে শোকস করেননি। তার বিরুদ্ধে আনিত বিদ্যালয়ের ৫৪ লক্ষ ৮৪ হাজার ১৫৯ টাকা আত্মসাতের অভিযোগ সত্য নয়। তবে তিনি স্বীকার করেন, তার হিসাব অনুযায়ী তার নিকট বিদ্যালয়ের ৭ লক্ষ টাকা গচ্ছিত আছে। তিনি ১০ লক্ষ টাকা বিদ্যালয় ফান্ডে জমা করে দিবেন এমন আশ্বাস দিয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির নিকট ইতোপূর্বে ২ লক্ষ টাকা জমা দিয়েছেন। তার দাবী একটি কুচক্রী মহল তার মানসম্মান ক্ষুন্ন করার জন্য মিথ্যা ও বানোয়াট নাটক সাজিয়েছে। যার কোনো ভিত্তি নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *