• রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

স্কুল ছাত্র খুনের আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

স্কুলছাত্র ফায়েম হত্যা মামলার আসামি তৌফিকুল ও ইনসেটে ফায়েম -পূর্বকণ্ঠ

স্কুল ছাত্র খুনের আসামি
র‌্যাবের হাতে গ্রেপ্তার

# নিজস্ব প্রতিবেদক :-
ফায়েম মিয়া (১৪) নামে ইটনার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রকে খুন করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় এক আসামিকে র‌্যাব গ্রেপ্তার করেছে। ইটনার গজারিয়াকান্দা উত্তরপাড়া এলাকার মৃত সফর আলীর ছেলে ২নং আসামি মো. তৌফিকুলকে (২২) ৬ মে সোমবার নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে। জানিয়েছেন র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির।
হত্যাকাণ্ডটি ঘটেছিল গত ২১ এপ্রিল রাতে। প্রধান আসামি একই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে সাব্বির মিয়াকে (১৯) পুলিশ ২৪ এপ্রিল গ্রেপ্তার করে মোটরসাইকেলটি উদ্ধার করতে সমর্থ হয়। সাব্বিরকে পরদিন আদালতে সোপর্দ করলে হত্যার দায় স্বীকার ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছিল।
মামলার বিবরণে জানা যায়, ইটনার গজারিয়াকান্দা উত্তরপাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে সাব্বির পার্শ্ববর্তী হবিগঞ্জের আজমীরিগঞ্জে ছুলুরি মডেল স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে পড়তো। ২১ এপ্রিল বিকালে ফায়েম তার বড়ভাইয়ের মোটরসাইকেল নিয়ে সাব্বির ও তৌফিকুলের সঙ্গে বেড়াতে বের হয়ে আর বাড়ি ফেরেনি। বাবা জয়নাল আবেদীন ২৩ এপ্রিল ইটনা থানায় একটি ডায়রি করেছিলেন। ২৪ এপ্রিল সকালে মিঠামইনের সিংগা এলাকার ঝিনুক নদী থেকে পুলিশ ফায়েমের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছিল। তাকে গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল। নিহতের বাবা এদিনই মিঠামইন থানায় উপরোক্ত দুই খুনিকে আসামি করে মামলা করেছিলেন। তৌফিকুলকে মিঠামইন থানায় সোপর্দ করলে তাকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মিঠাইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *