• রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ঝড়ে বিভ্রাট লোডশেডিং কমে গেছে অটোরিকশা

মঙ্গলবার দুপুরে জেলা শহরের ব্যস্ততম স্টেশন রোডের চিত্র -পূর্বকণ্ঠ

ঝড়ে বিভ্রাট লোডশেডিং
কমে গেছে অটোরিকশা

# নিজস্ব প্রতিবেদক :-
গত শনিবার কিশোরগঞ্জের ওপর দিয়ে প্রচণ্ড বেগে বয়ে গেছে কালবৈশাখীর ঝড়। ঘরবাড়ি আর গাছপালার পাশাপাশি ভেঙেছে বহু বিদ্যুতের খুঁটি। গাছ পড়ে ছিঁড়ে গেছে তার। বিশেষ করে পল্লীবিদ্যুতের ক্ষতি হয়েছে বেশি। এর ফলে এখনও কিছু কিছু এলাকা বিদ্যুৎহীন রয়েছে। এর ওপর রয়েছে ভয়াবহ লোডশেডিং। এ কারণে ব্যাটারি চার্জ দিতে না পারায় কমে গেছে ব্যাটারিচালিত অটোরিকশা, মিশুক, আদি রিকশা আর ভ্যান। রাস্তা এখন প্রায় ফাঁকা।
সাধারণত দুপুর বেলায় জেলা শহরে ব্যাটারিচালিত অটোরিকশাসহ হালকা যানবাহনে রাস্তা থাকে একেবারে ঠাসা। পথচারীদের রাস্তা পার হয়ে এক পাশ থেকে আরেক পাশে যেতে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। কিন্তু তিনদিন ধরে সেই ভোগান্তি উধাও হয়ে গেছে। ৭ মে মঙ্গলবার দুপুরে শহরের রাস্তায় আনুমানিক ২০ ভাগ হালকা যানবাহন দেখা গেছে। সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের মোকসেদপুর এলাকার অটোচালক ইসলাম উদ্দিন জানালেন, ঝড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়া আর লোডশেডিংয়ের কারণেই এখন এই অবস্থা। বহু চালক বেকার হয়ে বসে আছেন। মহিনন্দ ইউনিয়নের সাইফুল ইসলামেরও একই মত।
কিশোরগঞ্জ পল্লীবিদ্যুতের মহাব্যবস্থাপক মো. ইমদাদুল ইসলামও ঝড়ের কারণে ব্যাপক হারে বিদ্যুতের খুঁটি ভেঙে আর তার ছিঁড়ে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের কথা স্বীকার করেছেন। তবে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। এখন অল্প কিছু এলাকা বাকি আছে বলে তিনি জানিয়েছেন। অবশ্য ব্যাপক হারে লোডশেডিংয়ের কথাও তিনি স্বীকার করেছেন। তিনি জানান, কিশোরগঞ্জ পল্লীবিদ্যুৎ অফিসের দৈনিক চাহিদা রয়েছে ১৫৯ মেগাওয়াট। পাওয়া যাচ্ছে ৬৫ মেগাওয়াট বা ৪১ ভাগ। যে কারণে লোডশেডিং দিতে হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *