• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ছাত্রলীগ নেতা অপহরণ ও খুন খুনির দেখানো স্থানে লাশ নেই

ছাত্রলীগ নেতা অপহরণ ও খুন
খুনির দেখানো স্থানে লাশ নেই

# নিজস্ব প্রতিবেদক :-
মিঠামইনের কেওরজোড় ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মুখলেছ উদ্দিন ভূঁইয়া (২৫) কিশোরগঞ্জ শহর থেকে ২৯ মার্চ রাতে অপহৃত হয়েছেন। সিসি ফুটেজে এর কিছু ক্লু পাওয়া গেছে। এ ঘটনায় সদর থানায় মুখলেছের বড়ভাই মিজানুর রহমান সাধারণ ডায়রি করেছিলেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে মিজান নামে এক সন্দেহভাজনকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে শনিবার গ্রেপ্তার করা হয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী আজ সোমবার দুপুরে আড়াই ঘন্টা পৌরসভা সংলগ্ন নরসুন্দা নদীর ফুট ব্রীজের নীচে ফায়ার সার্ভিসের ডুবুরিরা খোঁজাখুজি করলেও লাশের সন্ধান পাওয়া যায়নি।
মিঠামইনের কেওরজোড় ইউনিয়নের ফুলপুর গ্রামের কৃষক মকবুল হোসেনের ছেলে মিজানুর রহমান জানিয়েছেন, তার ছোট ভাই মুখলেছ জেলা শহরের সরকারী গুরুদয়াল কলেজ থেকে সম্প্রতি বাংলা বিভাগে মাস্টার্স করেছেন। তিনি কেরজোড় ইউনিয়ন ছাত্রলীগের সহভাপতির দায়িত্বে রয়েছেন। এখন মুখলেছ শহরের হারুয়া বৌবাজার এলাকায় এক বাসায় ভাড়া থেকে আদালতে আইনজীবীর সহকারী হিসেবে কাজ শিখছেন। গত ২৯ মার্চ পার্শ্ববর্তী পাগলা মসজিদে তারাবির নামাজ পড়ে তিনি আর বাসায় ফেরেননি। অনেক খোঁজাখুজি করেও না পেয়ে মিজানুর রহমান সদর থানায় ৩১ মার্চ একটি সাধারণ ডায়রি (ডায়রি নং ১৬৯৮) করেছেন।
বাদী জানিয়েছেন, তারা নিজ দায়িত্বে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন। মুখলেছের ভাড়া বাসার কাছাকাছি একটি ব্যবসা প্রতিষ্ঠানের ফুটেজে দেখা গেছে, ওইদিন রাত রাত ৯টা ৪৪ মিনিটে মুখলেছ হেঁটে বাসায় ফিরছেন। কিছুটা দূরত্ব বজায় রেখে তার পেছন পেছন তাদের গ্রামের যুবক মিজানকেও হাটতে দেখা গেছে। অথচ মিজান হারুয়া এলাকায় থাকেন না। কিছুদিন আগে সিসি ফুটেজের ওই যুবকদের গোষ্ঠীর সাথে মুখলেছদের গোষ্ঠীর একটি মারামারির ঘটনা ঘটেছিল। অপহৃত মুখলেছদের পক্ষ থেকে দায়ের করা মামলায় সিসি ফুটেজের মিজানও আসামী। ফলে বাদী মিজানুর রহমানের ধারণা, মিজানই মুখলেছের অপহরণের সঙ্গে জড়িত। তবে সম্প্রতি অপহরণকারী মিজান, মিজানের বাবা সেফুল মিয়া, মিজানের ভাই মারজান ও রায়হানকে পুলিশ গ্রেপ্তার করেছে। এদিকে পুত্রশোকে বাবা মকবুল হোসেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি আছেন বলে জানিয়েছেন ছেলে মিজানুর রহমান।
অপহৃত মুখলেছের অপর বড়ভাই আশরাফ আলী জানিয়েছেন, তাঁকে নিয়ে আইন শৃংখলা বাহিনী শনিবার সকাল ১১টায় শায়েস্তাগঞ্জের আত্মীয়ের বাড়ি থেকে মিজানকে গ্রেপ্তার করেছে। মিজানের দেখানো মতেই নরসুন্দা নদীতে অপহৃত মুখলেছের মরদেহের সন্ধান করা হয়েছিল। কিন্তু পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি জানিয়েছেন, প্রায় আড়াই ঘন্টা ডুবুরি নামিয়ে সন্ধান করা হয়েছে। চিহ্নিত জায়গায় যেহেতু লাশ পাওয়া যায়নি, ফলে এই জায়গায় অভিযান পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বলে স্টেশন অফিসার জানিয়েছেন।
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানিয়েছেন, মিজান অপহরণ ও খুনের কথা স্বীকার করেছেন। তার স্বীকারোক্তি অনুযায়ী নরসুন্দায় অনুসন্ধান করে লাশ পাওয়া যায়নি। ফলে স্বীকারোক্তি ঠিক দিয়েছে কি না, যাচাই করার জন্য আরও জিজ্ঞাসাবাদ করা হবে। প্রয়োজনে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *