• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

পাকুন্দিয়ায় ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রার্থীতা প্রত্যাহার করলেন আতাউল্লাহ সিদ্দিক মাসুদ

# রাজন সরকার, পাকুন্দিয়া :-
পারিবারিক ও ব্যক্তিগত কারণ দেখিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীতা থেকে নিজেকে প্রত্যাহার করেছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও জেলা শ্রমিকলীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ। ২২ এপ্রিল সোমবার দুপুরে উপজেলার নারান্দী ইউনিয়নের সনমানিয়া গ্রামের নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। এর আগে গত ১৫ এপ্রিল মনোনয়নপত্র জমা দেন তিনি।
সংবাদ সম্মেলনে আতাউল্লাহ সিদ্দিক মাসুদ বলেন, আমি ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পাকুন্দিয়া উপজেলা পরিষদের একজন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম। বর্তমানে আমার ব্যক্তিগত, শারীরিক, পারিবারিক ও ব্যবসায়িক সমস্যার কারণে এ নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। এ সময় তিরি তার কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল কাদির, নূরুল্লাহ মাহমুদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নাজমুল হক দেওয়ান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবমহিলালীগের সভাপতি সাহারা আক্তার সাথী, নারান্দী ইউনিয়নের চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, সাবেক চেয়ারম্যান মুঞ্জুরুল হক হীরা, সাবেক ছাত্রনেতা ইকবাল আহমেদ রিপন, পুলেরঘাট বাজার বণিক সমিতির সাবেক সভাপতি খাইরুল আলম খান, বিশিষ্ট ব্যবসায়ি মুখলেছুর রহমান, নারান্দী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ূন কবির, ইউপি সদস্য শফিকুল ইসলাম মানিক ও শহীদ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের আরেক প্রার্থী মো. আতাউর রহমান সোহেল তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন বলে জানা গেছে। তিনি উপজেলার হাজী জাফর আলী কলেজের সহকারী অধ্যাপক ও উপজেলা আওয়ামী লীগের একজন কর্মী। ২২ এপ্রিল সোমবার দুপুরে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার প্রত্যাহারপত্র জমা দেন। এ ব্যাপারে আতাউর রহমান সোহেল বলেন, পারিবারিক ও স্বাস্থ্যগত সমস্যার কারণে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।
অপরদিকে গত ২০ এপ্রিল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ নির্বাচন থেকে সরে দাঁড়ান উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও সাবেক র্ভিপি মো. কামাল উদ্দিন। কেন্দ্রের নির্দেশে এ নির্বাচন থেকে সরে দাঁড়ান বলে তিনি সংবাদ সম্মেলনে জানান।
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্ণিং অফিসার মোহাম্মদ মোরশেদ আলম তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই ছিল ১৭ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল এবং ভোটগ্রহন ৮ মে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *