• রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

জাতীয় ভোটার দিবস পালিত

বক্তব্য রাখছেন জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান -পূর্বকণ্ঠ

জাতীয় ভোটার দিবস পালিত

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২ মার্চ শনিবার সকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের হয়। এরপর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোর্শেদ আলমের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফায়জুল কবীর খানের সঞ্চালনায় কালেক্টরেট সম্মেলন কক্ষে ‘সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন হোসাইন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. মাহবুবুর রহমান, পাসপোর্ট কর্মকর্তা আইরিন পারভীন ডালিয়া, সাংবাদিক মোস্তফা কামাল, ঈশাখাঁ ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান বদরুল হুদা সোহেল, কালেক্টরেট মসজিদের ইমাম ক্বারী মো. হেলাল উদ্দিন প্রমুখ।
বক্তাগণ বলেন, এক সময় জাল ভোটার তৈরি করা হতো। একাধিক জায়গায় ভোটার হওয়ার সুযোগ ছিল। জাল ভোট দেওয়ারও প্রবণতা ছিল। কিন্তু এখন সেই সুযোগ বন্ধ হয়ে গেছে। জাতীয় পরিচয়পত্র তৈরি হওয়ার কারণে এখন কোন ব্যক্তি একাধিক জায়গায় ভোটার হতে পারবেন না। ছবিযুক্ত ভোটার তালিকা হবার কারণে একজনের ভোট অন্যজন দিতে পারে না। তবে ভোটার হওয়ার সময় যেন সবাই সঠিক তথ্য দেন। অনেক সময় একই পরিবারের সদস্যদের মধ্যে বয়সের ব্যবধান যুক্তিসঙ্গত মনে হয় না। এখন অপ্রাপ্ত বয়সের মানুষকেও জাতীয় পরিচয়পত্র দেওয়া হচ্ছে। তাদের বয়স যখন ১৮ বছর পূর্ণ হবে, তাদের নতুন করে ভোটার হওয়ার জন্য আবেদন করার প্রয়োজন পড়বে না। স্বয়ংক্রিয়ভাবেই তারা ভোটার হয়ে যাবে বলে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন। তারা আরও বলেন, জাতীয় পরিচয়পত্র ৪৬টি গুরুত্বপূর্ণ কাজে বা সেবায় ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *