• রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরবে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

# মিলাদ হোসেন অপু :-
ভৈরব রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি কুমিল্লা জেলার মেঘনা থানার মানিকার চর দক্ষিণ পাড়ার মৃত বদি মিয়ার ছেলে আল আমিন (২৮)। সে পেশায় একজন হকার পণ্য বিক্রেতা। এ তথ্য নিশ্চিত করছেন ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ আব্দুল আলীম। আজ ২ মার্চ শনিবার বিকাল সাড়ে ৫টায় ভৈরব রেলস্টেশনের ২নং প্লাটফর্মে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি ভৈরবে থামে না। তবে ট্রেনটি স্টেশন এলাকায় পৌঁছামাত্র আল আমিন নামের ব্যক্তিটি ট্রেন থেকে লাফ দেয় নামার জন্য। হঠাৎ সে পা পিছলে প্লাটফর্ম ও ট্রেনের মাঝখানে পড়ে যায় এবং ট্রেনে কাটা পড়ে। এতে ওই যাত্রীর কোমর ও পা থেঁতলে গিয়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে সে মৃত্যুবরণ করেন।
নিহতের স্ত্রীর বড় ভাই নাদিম মিয়া জানান, তিন বছর আগে আমার বোন মুন্নীর সাথে আল আমিনের পারিবারিক ভাবে বিবাহ হয়। তাদের সংসারে সুআইফ নামে দুই বছরের পুত্র সন্তান রয়েছে। আল আমিন আজকে সকালে হকারদের কাছে বিক্রির জন্য মালামাল কিনতে ঢাকায় যায়। ফেরার পথে সিলেটগামী কালনী ট্রেনে ভৈরব এসে পৌঁছামাত্র চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ আব্দুল আলীম বলেন, ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *