• রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

ভৈরবের ৬নং ওয়ার্ড লক্ষ্মীপুরে ছিনতাই ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

# এম.আর রুবেল :-
ভৈরবে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ শুক্রবার রাতে শহরের ৬নং ওয়ার্ড লক্ষ্মীপুর ছাহেব আলী মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত ছিনতাই ও মাদক বিরোধী সভায় সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও জান্নাত রেস্টুরেন্টের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মোশাররফ হোসেন মিন্টু।
৬নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক সুজা উদ্দিন জনির সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি তালাওয়াত হোসেন বাবলা, হাজী আসমত কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল বাসেত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি এস এম কবির, ৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সাইফুল হোসেন রানা, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী সোহরাফ হোসেন, আওয়ামী লীগ নেতা মো. জাকির হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি মুজিবুর রহমান মজনু, মাক্কুল ফুড প্রোডাক্টসের স্বত্ত্বাধিকারী হাজী মাক্কুল মোল্লা, দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার সম্পাদক আলহাজ্ব সোহেল আহমেদ, পৌর যুবলীগ সহ-সভাপতি সাইদুর রহমান জুয়েলসহ এলাকাবাসী লোকজন।
মাদক ও ছিনতাই বিরোধী সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন বয়সের মানুষজন উপস্থিত ছিলেন। এসময় সভায় উন্মুক্ত আলোচনা করেন বক্তারা। সভায় উপস্থিত এলাকাবাসী একাত্বতা প্রকাশ করে বলেন, ৬নং ওয়ার্ডে বিভিন্ন জায়গায় চুরি ছিনতাইসহ মাদক ব্যবসা বৃদ্ধি পাচ্ছে। এসব অপকর্ম প্রতিরোধে এলাকার যুবসমাজসহ সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহবান জানানো হয়। কাউন্সিলর আলহাজ্ব মোশাররফ হোসেন মিন্টুর নেতৃত্বে শহরের তাঁতারকান্দি, জগন্নাথপুর ও লক্ষ্মীপুর এলাকা থেকে চুরি, ছিনতাই, জুয়া, মাদক নির্মূল করার জন্য এলাকাবাসী সবাই এক্যবদ্ধ হয়ে ছিনতাই ও মাদক রোধে কাজ করার জন্য নানান উদ্যোগ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *