• রবিবার, ০৩ মে ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

বাজিতপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম-আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনির কারামুক্ত

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম-আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনির সাড়ে চার মাস পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান ।
কারা ফটকের সামনে মনিরকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য কিশোরগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল। এই সময় তার সাথে ছিলেন জেলা বিএনপির বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী।
২০২৩ সালের ১৮ অক্টোবর ঢাকা গুলশান এলাকা থেকে বাজিতপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনির, পিরিজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদ আলম লিটন, কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি কাজী এমদাদুল হক কহিনূর, নিকলী উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম, নিকলী যুবদলের সদস্য আতাউর রহমান রতন এবং সরারচর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোমানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মাস দুয়েক পর বিজ্ঞ আদালত ৫ জনকে জামিন দিলেও মনিরুজ্জামান মনির জামিন পান ১৩৪ দিন পর।
১লা মার্চ শুক্রবার কারামুক্ত হয়ে এলাকায় আসলে ফুলের মালা দিয়ে বরণ করে নেন বাজিতপুর নিকলীর শত শত নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *