• শনিবার, ০২ মে ২০২৬, ১১:১৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

শোলাকিয়ার জঙ্গি মামলায় সাড়ে ৭ বছরে দুবার সাক্ষ্য

জঙ্গি আসামিদের কোর্ট হাজত থেকে আদালতে নেয়া হচ্ছে। -পূর্বকণ্ঠ

শোলাকিয়ার জঙ্গি মামলায়
সাড়ে ৭ বছরে দুবার সাক্ষ্য

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগা এলাকায় জঙ্গি হামলার মামলার সাড়ে ৭ বছরে কেবল দুবার সাক্ষ্যগ্রহণ হলো। ২৮ ফেব্রুয়ারি বুধবার দ্বিতীয় দিনের মত সন্ত্রাস দমন ট্রাইবুনালে সাক্ষ্য দিলেন হামলার দিন দায়িত্ব পালনকারী ১০ পুলিশ সদস্য। সাক্ষ্য গ্রহণ করেছেন বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক। এসময় মামলার ৫ আসামি রাজিব গান্ধী (৩৫) ও সোহেল মাহফুজ (৪০), বড় মিজান (৬৬), আনোয়ার হোসেন (৫২) ও জাহিদুল হক তানিম (৩১) আদালতে উপস্থিত ছিলেন। দুপুর ১টা থেকে বিকাল ৪টা ১০ মিনিট পর্যন্ত সাক্ষ্যগ্রহণ করা হয় বলে জানিয়েছেন মামলার সরকার পক্ষের আইনজীবী এপিপি আবু সাঈদ ইমাম।
বুধবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পরিদর্শক আব্দুল আলিমের নেতৃত্বে একদল পুলিশ কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে রাজিব গান্ধী ও সোহেল মাহফুজকে কিশোরগঞ্জ আদালতে হাজির করে। আর কিশোরগঞ্জ কারাগার থেকে হাজির করা হয় বড় মিজান, আনোয়ার হোসেন ও জাহিদুল হক তানিমকে। সাক্ষ্য গ্রহণের পর কঠোর নিরাপত্তার ভেতর দিয়ে রাজিব গান্ধী আর সোহেল মাহফুজকে আবার কাশিমপুর এবং বড় মিজান, আনোয়ার হোসেন ও জাহিদুল হক তানিমকে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়। এর আগে গতবছর ২৯ আগস্ট মামলার বাদী পরিদর্শক মো. সামছুদ্দিনসহ ১৭ পুলিশ সদস্য প্রথম সাক্ষ্য গ্রহণ করেছিলেন। এরপর আরও দুটি তারিখ গেলেও সকল আসামিকে একত্রে আদালতে হাজির করতে না পারায় সাক্ষ্যগ্রহণ সম্ভব হয়নি। পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৯ মার্চ।
উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের জামাতের আগ মুহুর্তে জঙ্গিরা শোলাকিয়া ঈদগার অদূরে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের কাছে পুলিশের চেকপোস্টে হামলা চালিয়েছিল। সেদিন দুই পুলিশ কনস্টেবল, এক গৃহবধূ ও বন্দুকযুদ্ধে এক জঙ্গি নিহত হয়েছিলেন। এ ঘটনায় হামলাস্থলে দায়িত্ব পালনরত তৎকালীন পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সামছুদ্দিন বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে ১০ জুলাই সদর থানায় মামলা করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *