• শনিবার, ০২ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

কুলিয়ারচরে রমজানে বাজার মনিটরিং করবে পাঁচ সদস্য বিশিষ্ট তিনটি কমিটি

# কুলিয়ারচর সংবাদদাতা :-
আসছে পবিত্র মাহে রমজানে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি ও ভেজাল খাবার নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এর দায়িত্বে থাকবে পাঁচ সদস্য বিশিষ্ট তিনটি কমিটি।
২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলম এর সভাপতিত্বে এ মাসের আইন শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়াও সার্বিক আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রেখে বিশেষ করে চুরি, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ বিষয়ে আলোচনা ও বর্তমানে উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপস্থিত সকলে আলোচনা ও সমাধানে সিদ্ধান্ত গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আদনান আখতার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিপা সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অ.দা.) দিলরুবা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আলিম রানা, কুলিয়ারচর সরকারি কলেজের প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নব নিযুক্ত সভাপতি মো. ইদ্রিস মিয়া, উপজেলা ইসলামিক ফাউন্ডেশন সুপারভাইজার লুৎফর রহমান, উছমানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজাম ক্বারী, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক আবু বাক্কার, ছয়সূতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভিপি মো. ইকবাল হোসেন ও সালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, ফরিদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-২ মো. মোবারক হোসেন, রামদী ইউনিয়ন পরিষদ সচিব এমদাদুল হক এমাদ, কুলিয়ারচর প্রেসক্লাবের আহবায়ক সদস্য মো. নাঈমুজ্জামান নাঈম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর লিডার ইলিয়াস ভূইয়াসহ আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *