• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

পিপিএম পদক পেলেন পাকুন্দিয়া থানার ওসি আছাদুজ্জামান টিটু

# রাজন সরকার, পাকুন্দিয়া :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাদুজ্জামান টিটু গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রন, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরষ্কার ‘প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)’ পদক পেয়েছেন।
২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত বার্ষিক পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হয়ে পদক প্রাপ্তদের ব্যাজ পড়িয়ে দেন।
জানা যায়, অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ সারাদেশে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পাচ্ছেন ৩৫ জন, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন ৬০ জন এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রন, দক্ষতা, কর্তব্য নিষ্ঠা, সততা ও শৃঙ্খলা মূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) এবং ২১০ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) প্রদান করা হবে। এবার সর্বাধিক সংখ্যক পুলিশ সদস্য বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন।
ওসি আছাদুজামান টিটু, ২০১০ সালে আউটসাইড ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে যোগদান করেন। চাকরি জীবনে তিনি ময়মনসিংহ জেলা পুলিশ, টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা জেলা পুলিশ এবং কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগেও তিনি Police Force Exemplary Good Service Badge-2017 পদকে ভূষিত হয়েছিলেন। তিনি সমাজকল্যাণ বিষয়ে স্নাতক এবং সমাজকর্ম বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *