• শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

পোস্টার, ব্যানারের দখলে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য দুর্জয় ভৈরব

# রাজীবুল হাসান :-
পোস্টার, ব্যানারের দখলে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য দুর্জয় ভৈরব। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে চলছে পোস্টার, ব্যানার ফেস্টুন টাঙ্গানোর মহোৎসব। শহরের অলিগলি, হাটবাজার, বিভিন্ন এলাকাসহ বঙ্গবন্ধু সরণি সড়কে ব্যানার, পোস্টারে ছেয়ে গেছে। বাদ পড়েনি ঢাকা-সিলেট মহাসড়কের উপর নির্মিত মুক্তিযুদ্ধ স্মৃতি ভাস্কর্য দুর্জয় ভৈরব।
এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
সরকারের ঘোষণা অনুযায়ী চতুর্থ ধাপে সারাদেশে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই প্রচার প্রচারণা চলছে ব্যাপকভাবে। সেই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন প্রার্থীদের প্রচার প্রচারণায় শহর, গ্রাম জুড়ে ছেয়ে গেছে নানা রকম পোস্টার ব্যানার।
পুরো শহর, গ্রাম যেন উৎসব। এই ব্যানার, পোস্টারে দখলে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য দুর্জয় ভৈরবও।
কিশোরগঞ্জ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর নগরী হিসেবে খ্যাত ভৈরব। ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য দুর্জয় ভৈরব। এই মহাসড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার গাড়ি চলাচল করে। তাছাড়া প্রতিবছর স্বাধীনতা দিবস ও বিজয় দিবস আসলে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয় এই মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্যটি। এর পর খবর রাখে না কেউ। এই যেমন নির্বাচনের ব্যানার-ফেস্টুনে সেঁটে দেওয়া হয়েছে স্মৃতি ভাস্কর্যটি।
ভৈরব উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মুর্শেদ খান জানান, মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য দুর্জয় ভৈরবে যত্রতত্রভাবে পোস্টার ব্যানারে ছেয়ে গেছে। যেহেতু স্মৃতি ভাস্কর্যটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পৌরসভার তাই মেয়রের সাথে কথা বলে দ্রুত দুর্জয় স্মৃতি ভাস্কর্য থেকে পোস্টার, ব্যানার সরানোর ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *